কাপ্তাইয়ে আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে মতবিনিময় সভা
রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) বেলা ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, হেডম্যান, কারবারি, নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থী, গণমাধ্যমকর্মী এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মো: মোশারফ হোসেন খান। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কাপ্তাই উপজেলা নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থীগণের মধ্যে যেই সৌহার্দপূর্ণ পরিবেশ আছে, সেটা দেখে আমরা খুব আনন্দিত। এসময় তিনি আরো বলেন, ভোট দেওয়া জনগণের গনতান্ত্রিক অধিকার তাই জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে আসে তাই প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এবং প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করবেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার এর সঞ্চালনায় এসময় রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম, ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত রাঙামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মো: সাইফুল ইসলাম, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হোসেন, কাপ্তাই ৪১ বিজিবির মেডিকেল অফিসার মেজর আশিকুজ্জান, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু সাইফুল ইসলাম সহ জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, হেডম্যান, কারবারি, নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থী, গণমাধ্যমকর্মী এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী , মো: নাছির উদ্দীন ও সুব্রত বিকাশ তনচংগ্যা এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারহানা আহমেদ পপি ও বিউটি হোসেন তাদের বক্তব্যে একটি সহিংসমুক্ত, সুষ্ঠু, নিরপেক্ষ এবং আন্তরিক পরিবেশে নির্বাচন হবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তাঁরা সকলেই বলেন, এই পর্যন্ত কাপ্তাই উপজেলায় একটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। অপরদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী চাষী কামাল অভিযোগ করেন, কোথাও কোথাও তার পোস্টার ছিড়ে ফেলে দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা এবং ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: সরোয়ার।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা