ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধার করব খুড়তে গিয়ে অবিষ্ফোরিত অবস্থায় গ্রেনেড বোমা পাওয়া যায়


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৫-২০২৪ দুপুর ৩:৩৪

চট্টগ্রাম জেলার  মিরসরাই উপজেলার হিংঙ্গুলী ইউনিয়নে একটি পুরাতন গ্রেনেড বোমা পাওয়া যায়। গত মঙ্গলবার  বিকালে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস এর কবর খুড়তে গিয়ে এ বিস্ফোরক পাওয়া যায়।পরবর্তীতে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করলে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  পরে স্থানীয় জোরারগঞ্জ থানার পুলিশের টিম বুধবার আজমনগর গ্রামে লাল মহোন ব্যপারি বাড়ির পাশে  এ বোমার  চারপাশে বালির বস্তা রেখে পাহারায় রয়েছে। 

এ বিষয়ে  স্থানীয় এলেকার বাসিন্দা জাহিদ হাসান ফিরোজ  জানায়, গতকাল বিকালে কবর খুড়তে গিয়ে এ জিনিসটা সবার চোখে পড়ে। প্রথমে সবাই না বুঝে এটি নিয়ে খেলা করলেও পরে যখন গ্রেনেড  বোম সাদৃশ্য প্রতিয়মান হলে আমরা এটি কবরস্থানের পাশ থেকে সরিয়ে রেখে একটি দেয়ালের পাশে রাখি। আজ সকালে পুলিশ প্রশাসন খবর পেলে উনারা এসে এটির চারদিকে বালির বস্তা দিয়ে চাপা দেন।এ বিষয়ে স্থানীয় মেম্বার শাহ আলম এর সাথে কথা বললে তিনি বলেন প্রথমে এটি নিয়ে কেউ এত গুরুত্ব না দিলেও এখন এলেকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

এটি এখন বিপদজনক ভাবে অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল  হারুন বলেন, বিষয়টি আমরা খবর পেয়ে তাতক্ষণিকভাবে এসআই আল মাহমুদ শরীফ এর নেতৃত্বে   আমাদের টিম পাঠিয়েছি। বর্তমানে  এটির চারপাশে বালির বস্তা দিয়ে ডেকে রাখা হয়েছে। বিষয়টি  আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি ও পুলিশ পাহারায় রেখেছি। 

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান