ফুলছড়িতে বোরো ধানের কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত
গাইবান্ধার ফুলছড়িতে প্রণোদনা কর্মসূচির আওতায় কম্বাইন হারভেস্টারের মাধ্যমে বোরো ধানের সমলয় চাষাবাদ প্রদর্শনীর ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) চন্দিয়া গ্রামের কৃষক নজরুল ইসলামের জমিতে ফুলছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় কম্বাইন হারভেস্টারের মাধ্যমে বোরো ধানের (হাইব্রিড) সমলয় চাষাবাদ প্রদর্শনীর ধান কর্তনের উদ্বোধন করেন গাইবান্ধার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুশান্ত কুমার মাহাতো। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (পিপি) রাজেন্দ্র নাথ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিপুন দেবনাথ, কৃষক নজরুল ইসলাম, মতিয়ার রহমান প্রমুখ। পরে চন্দিয়া মহিলা কলেজ মাঠে কৃষকদের নিয়ে মাঠ দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা