ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঙালি সংস্কৃতির চর্চার মাধ্যমে মৌলবাদী গোষ্ঠিকে রুখে দিতে হবে : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৫-২০২৪ দুপুর ৩:৪৮

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি বলেছেন বাঙালি সংস্কৃতি রক্ষা ও বিকাশে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। সংস্কৃতি চর্চার বিকাশে মানবিক মূল্যবোধ জাগ্রত করে। সংস্কৃতি চর্চার মাধ্যমেই সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠির সকল অপতৎপরতা রুখে দিতে হবে।

তিনি বলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতি বার বার মৌলবাদীদের আগ্রাসনের স্বীকার হয়েছে। তা সংরক্ষনে সবধরনের উদ্যোগ নেওয়া হবে। তিনি আশ^াস দেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি ফাউন্ডেশনের দাবী অনুযায়ী ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীত ইন্সটিটিউট প্রতিষ্ঠাসহ ওস্তাদজীর স্মৃতি সংরক্ষণে প্রয়োজনীয় সকল উদ্যোগের পাশে থাকবেন।    

১৪ মে (মঙ্গলবার) বিকালে জাতীয় প্রেসক্লাব জহুর হোসেন চৌধুরী হলে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ স্মৃতি ফাউন্ডেশন বাংলাদেশ এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে “উচ্চাঙ্গ সঙ্গীতে বিশ^ পরিমন্ডলে ওস্তাদ আলাউদ্দিন খাঁর অবদান” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ফাউন্ডেশনের সভাপতি কামাল হোসেন মাহমুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য  মো. মঈন উদ্দিন মঈন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন ও পিডব্লিউডি’র সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জি. মো. কবির আহমেদ ভূইয়া।  

আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মানিক লাল ঘোষ, ফাউন্ডেশনের মহাসচিব এ্যাডভোকেট জাহানারা বেগম রোজী, করিম হাসান খান, নুরুল আমিন কাউছার, সৈয়দ আইনুল হক, রোকন উদ্দিন পাঠান, জাহাঙ্গীর আলম ইমরুল, প্রিন্সিপাল এম এ মুনায়েম প্রমুখ।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল