পঞ্চগড়ে প্রধান শিক্ষকের নামে প্রতারনার মামলা সহকারী শিক্ষিকার
পঞ্চগড়ে প্রধান শিক্ষকের নামে আদালতে প্রতারনার মামলা সহকারী শিক্ষিকার।পঞ্চগড় সদর উপজেলার দশ মাইল দ্বি মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক (সামাজিক বিজ্ঞান) পদ শূন্য না থাকলেও, প্রতারণা করে ১২ লাখ টাকা উৎকোচ নিয়ে একজন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। দীর্ঘ প্রায় ৯ বছরেও বেতন ধরাতে না পারলে ভুক্তভোগী ওই শিক্ষক মোছা.নাসরিন বেগম বিজ্ঞ আদালতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন প্রধান ও পরিচালনা কমিটির সভাপতি মনতেজার রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে, সুবিচার চেয়েছেন।
ভুক্তভোগী নাসরিন বেগম নুচরাপাড়া এলাকার বীরমুক্তিযোদ্ধা মৃত নজরুল ইসলামের মেয়ে ও জাহিরুল ইসলামের স্ত্রী।আদালতের মামলা সূত্রে জানা যায়,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন ও সভাপতি মনতেজার রহমান সুকৌশলে বিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান শূন্য পদ না থাকলেও ২০১৪ সালে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত আহবান করে।সেখানে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয় নাসরিন বেগম। প্রধান শিক্ষক ও সভাপতি ১২ লাখ টাকা দাবী করলে চাকুরির নিশ্চয়তার জন্য ১২ লাখ টাকা দেয়া হয় তাদের।পরে তাকে নিয়োগের জন্য সুপারিশ করেন তারা।৩১ জানুয়ারী ২০১৫ সালে বিদ্যালয়ে যোগদান করে নিয়মিত বিদ্যালয়ে আসেন।দীর্ঘদিনেও বেতন ধরাতে না পেরে বুঝতে পারেন। তার আগেই ওই পদে আরো একজন শিক্ষক নিয়োগ দিয়ে বেতন ভাতাদি করে দিয়েছেন। প্রধান শিক্ষকের কাছে প্রতারনা ও জালজালিয়াতির বিষয়ে জানতে চাইলে কোন সদুত্তর না দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বিদ্যালয় থেকে বের করে দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।
অভিযুক্ত দশ মাইল দ্বি মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন প্রধানকে বিদ্যালয়ে পাওয়া না গেলে, বার বার মুঠোফোনে কল দিয়ে কোন সাড়াশব্দ পাওয়া যায়নি।ভুক্তভোগী মোছা.নাসরিন বেগম জানান, প্রধান শিক্ষক ও সভাপতি শূন্য পদ না থাকলেও প্রতারণা করে নিয়োগ দিয়েছেন। দীর্ঘ কয়েক বছরেও বেতন ধরাতে পারেননি।এজন্য আদালতের আশ্রয় নিয়ে সুবিচার চেয়েছি। বাদীর আইনজীবি জানান,মামলাটি আমলে নিয়ে বিচারক তদন্ত দিয়েছেন।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ