আদালতের নির্দেশ অমান্য করায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার নির্দেশ
দেওয়ানি আদালতের নির্দেশে ডিক্রিকৃত নালিশি জমিতে সরেজমিন দখলের কাজে বাধা প্রদান করার অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ অমান্য করায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রজ্জাক মিলনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করার ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। গত মঙ্গলবার (১৭ আগস্ট) সহকারী জজ আদালতের (চিলমারী) সহকারী জজ মো. রাকিবুল হক এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৭ আগস্ট) চেয়ারম্যানের বিরুদ্ধে জারিকৃত আদেশে আদালত জানায়, যথাযথভাবে নোটিশ জারি করা হলেও থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মিলন স্বয়ং কিংবা নিযুক্ত কৌশলীর মাধ্যমে আদালতে স্বশরীরে হাজির হয়ে কোনো প্রকার কারণ দর্শাননি কিংবা কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেননি, যা দণ্ডবিধির ১৭৩/১৭৪/১৮৩/১৮৬/১৮৭/১৮৮ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাই অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৯৫(১)-এর (ক) (খ) ধারা অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের অনুলিপি চিফ জুডিসিয়াল মেজিস্ট্রেট, কুড়িগ্রাম বরাবর অবিলম্বে প্রেরণ করা হলো।
আদালত সূত্র জানায়, সহাকারী জজ আদালত, চিলমারী কর্তৃক একটি মামলায় (মোকাদ্দমা নং-অন্য ডিং ০১/২০২১) ডিক্রি জারি হলে আদালতের নির্দেশে গত ২৭ ফেব্রুয়ারি সালিশি জমির দখল বুঝে দিতে সরেজমিন চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নে যান আদালতের সিভিল কোর্ট কমিশনার মো. আখতারুজ্জামান। আদালতের আদেশ বাস্তবায়নে ৩০ শতক জমির দখল বুঝে দিতে তিনি ওই জমিতে গেলে থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন তার দলবলসহ ঘটনাস্থলে যান এবং কোর্ট কমিশনারকে প্রাণনাশের হুমকি দিয়ে তার কাজে বাধা প্রদান করেন। এ সময় চেয়ারম্যান তার (কোর্ট কমিশনার) সাথে থাকা ব্যাগ এবং মোটরসাইকেলের চাবি কেড়ে নেন এবং তাকে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করেন।
পরে স্থানীয়দের সহযোগিতায় কোর্ট কমিশনার তার ব্যাগ ও মোটরসাইকেলের চাবি ফেরত পেলেও আদালতের আদেশ অনুযায়ী ডিক্রিকৃত নালিশি জমির দখল বুঝিয়ে দিতে ব্যর্থ হন। পরে তিনি ফিরে এসে বিষয়টি লিখিতভাবে আদালতের নজরে আনেন। এরই পরিপ্রেক্ষিতে আদালত গত ২৮ জুন থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলনকে তলবের আদেশ দেয়।
আদালত সূত্র আরো জানায়, নোটিশপ্রাপ্তির ৭ দিনের মধ্যে চেয়ারম্যানকে স্বশরীরে হাজির হয়ে লিখিত কারণ দর্শাতে নির্দেশ দেয়া হলেও নোটিশ পাওয়ার পর নির্ধারিত দিনে অভিযুক্ত চেয়ারম্যান কিংবা তার নিযুক্ত আইনজীবী আদালতে হাজির হননি, যা আদালত অবমাননার শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ।
বেঞ্চ সহকারী জিয়াউর রহমান জানান, ইতোমধ্যে আদেশের অনুলিপি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। অবিলম্বে চেয়ারম্যানের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করা হবে।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা
Link Copied