ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেনের সাথে মতবিনিময় সভা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৫-৫-২০২৪ বিকাল ৫:৪৮

রংপুর বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেনের সাথে জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, নির্বাচিত জনপ্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীদের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।  

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, ৫০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোর্শেদ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো: মিনহাজ আরেফিন, জেলা নির্বাচন অফিসার মো: মঞ্জুরুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: সিরাজুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর, জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ সরকার, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ।  

মতবিনিময় সভায় শুরুতেই ঠাকুরগাঁও জেলার উন্নয়ন-সম্ভাবনা ও পরিচিতি বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তারেক হাসান তাহসিন। মতবিনিময় সভায় জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, নির্বাচিত জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেন। সভায় জেলার সার্বিক উন্নয়নে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন বক্তাগণ। এর আগে রংপুর বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেনের ঠাকুরগাঁওয়ে আগমন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ