ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে লাভজনক গবাদিপশু পালনে কর্মশালা


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৫-৫-২০২৪ বিকাল ৫:৫৭

ঢাকার ধামরাইয়ে টেকসই খামার ও পরিবেশের জন্য ইতিবাচক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে লাভজনক গবাদিপশু পালন এবং মানসম্পন্ন নিরাপদ দুধ-মাংস উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে দি একমি ল্যাবরেটরীজ ও বেসরকারি সংস্থা সজাগ এর উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকালে সজাগের প্রতিষ্ঠাতা পরিচালক ও নির্বাহী প্রধান আব্দুল মতিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সেলিম জাহান।
কর্মশালায় গবাদি পশুর সেবা প্রদান কারীদের (এলএসপি) অংশগ্রহনে "সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়ন" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় গবাদি পশুর স্বাস্থ্যসেবা প্রদানকারীদের প্রযুক্তিগত সক্ষমতা এবং দক্ষতা বাড়ানোর জন্য সহায়ক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন দি একমি ল্যাবরেটরিজ লিঃ এর ভেটেরিনারি বিভাগের এজিএম রাসেদুর রহমান রঞ্জু, একই বিভাগের এজিএম মুকুট দাশ শর্ম্মা, ভেটেরিনারি বিভাগের ব্যবস্থাপক সৈয়দ নওয়াজেশ আলী, ডেপুটি সেলস ম্যানেজার ডা. ফারহানা দিবা, এসিস্ট্যান্ট ম্যানেজার  ডা: মো: মেহেদুল ইসলাম, সজাগের প্রানি সম্পদ বিভাগের কো-অর্ডিনেটর ডা. অখিল রঞ্জন বারুরি প্রমুখ।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি

প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি

বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ

জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক

মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক

টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড