ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় এমপি রশীদুজ্জামান

প্রজ্ঞাময়ী যোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে চলছে বাংলাদেশ


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১৬-৫-২০২৪ বিকাল ৫:৫

খুলনার কয়রায়  বিভিন্ন বয়সের শারীরিক ১০০ জন  প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। নতুন এসব হুইল চেয়ার শারীরিক চলাফেরার সহায়ক হিসেবে প্রতিবন্ধীদের জীবনে নতুন গতি আনবে বলে মনে করছেন আয়োজকেরা। ১৬ মে বৃহস্পতিবার দুপুরে কয়রা উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে বে সরকারি উন্নয়ন সংস্থা সওয়াব এ আয়োজনে আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারগুলো হস্তান্তর করেন প্রধান অতিথি খুলনা-৬ সংসদ সদস্য মো. রশীদুজ্জামান । এর আগে এমপি উপজেলা পরিষদ মাঠে কৃষকদের মাঝে ভুর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরন করেন। এসময় এমপি  মো. রশীদুজ্জামান বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে  বলেন,বর্তমান দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হলে দৃঢ় মনোবলের অধিকারী সৎ, সাহসী ও দেশপ্রেমিক একজন প্রাজ্ঞ নেতৃত্বের প্রয়োজন। বাংলাদেশ আজ তেমনই একজন প্রজ্ঞাময়ী যোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। এ নেতৃত্ব অব্যাহত থাকলে বাংলাদেশ অতি শীঘ্রই উন্নত রাষ্ট্রে উন্নীত হবে। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে তার  কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করে সারা বিশ্বে সুনাম কুড়িয়েছেন।প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়, তারা আমাদের সম্পদ। বর্তমান সরকার প্রতিবন্ধীদের ভাগ্য উন্নয়নের জন্য ব্যাপক কাজ করছেন  । প্রতিবন্ধীদের সু-রক্ষার জন্য আইন প্রনয়নও প্রক্রিয়াধীন আছে। তিনি আরও বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা সওয়াব হুইল চেয়ার বিতরণের পাশাপাশি  বিভিন্ন সমাজসেবামূলক প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গঠনে ভূমিকা  পালন করে আসছে। তিনি এই সওয়াব এর  এসব কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে  এবং ভবিষ্যতে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে  দেশের  টেকসই উন্নয়নে তাদের  আরও বেশি অবদান রাখার আহ্বান  জানান। সওয়াবের প্রোগ্রাম ম্যানেজার লোকমান হোসেন তালুকদারের সভাপতিত্বে ও শিক্ষক মেজবাউদ্দিন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন কয়রা থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, খুলনা জেলা আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, ইউপি চেয়ারম্যান সর্দার নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারি, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সওয়াবের সহকারী ম্যানেজার আবু সাইদ,সওয়াবের কয়রার সমন্বয়ক সরদার আবু হাসান প্রমুখ। 

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন