ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মাশরুম চাষ সম্প্রসারণে মাঠ দিবস


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৬-৫-২০২৪ বিকাল ৫:২১

ঠাকুরগাঁওয়ে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হৃাসকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঠাকুরগাঁওয়ের আয়োজনে অনুষ্ঠানে কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো: হামিদুর রহমান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায়, সিভিল সার্জন কার্যালয়ের ডা: ইফতেখার আহমেদ সজীব, ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প দিনাজপুরের সিনিয়র মনিটরিং অফিসার এস এম গোলাম সারওয়ার, ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার শামীমা নাজনীন, এডিডি (ক্রপ) মো: আলমগীর কবির, এডিডি (পিপি) মো: আলাউদ্দিন শেখ, এডিডি (হর্টিকালচার) মো: জাহাঙ্গীর আলম, ইএসডিও’র সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর তৌফিকুর রহমান, মাশরুম উদ্যোক্তা মাহবুব হোসেন, মেহেদী হাসান প্রমুখ।  

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মাশরুম উদ্যোক্তা ও ২শতাধিক কৃষক-কিষাণীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ মাশরুম উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে পুষ্টি উন্নয়ন, দারিদ্র্য হৃাসকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকারত্বের কারণে সৃষ্ট সামাজিক সমস্যা কমিয়ে আনার বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এ প্রকল্পটি ইনডোর গ্রæপ হওয়ায় এর গুরুত্বারোপ করেন অতিথিবৃন্দ।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ