উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ অনুষ্ঠিত
যশোরের অভয়নগরে শিক্ষার্থীদের উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সমন্বিত উপবৃত্তি কর্মসূচি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পরিষদের মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকার ১১টি কলেজ, ৫৬টি মাধ্যমিক ও মাধ্যমিক স্কুলসহ ২১টি মাদরাসার প্রধান ও আইসিটি শিক্ষকরা এই প্রশিক্ষণে অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথি হিসেবে বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের সহকারী পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. ফরিদ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম। সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশিকুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন। কলেজ প্রধানদের পক্ষে পল্লী মঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ খায়রুল বাসার, মাদরাসা প্রধানদের পক্ষে আড়পাড়া দাখিল মাদরাসার সুপার মো. মনিরুজ্জামান ও মাধ্যমিক স্কুলের পক্ষে মহাকাল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহম্মেদ বক্তব্য রাখেন।
জানা গেছে, অভয়নগর উপজেলার ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ৬ হাজার ৬০ জন শিক্ষার্থী উপবৃত্তির আওতায় রয়েছেন। এর মধ্যে বিভিন্ন জটিলতার কারণে ৩শ ১২জন শিক্ষার্থী উপবৃত্তি পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের সহকারী পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. ফরিদ আহমেদ তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে প্রতি বছর দুই হাজার কোটি টাকা উপবৃত্তি দেওয়া হয়। যাতে অর্থের কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম বন্ধ না হয়। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আর্থিকভাবে দূর্বল শিক্ষার্থীরা যাতে এই উপবৃত্তি থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রেখে সঠিক যাচাইপূর্বক শিক্ষার্থীদের নামের তালিকা পাঠাতে।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার