ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জের আয়োজনে পাঁচ দিনব্যাপী নারী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু


এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ photo এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ
প্রকাশিত: ১৬-৫-২০২৪ রাত ১০:২১

 গোপালগঞ্জ জেলার ২৫ নারীকে শিল্প উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিসিক শিল্পনগরী গোপালগঞ্জে ০৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব আজহারুল ইসলাম, উপপরিচালক, স্থানীয় সরকার, গোপালগঞ্জ। প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি প্রশিক্ষণার্থীদের  যোগাযোগ দক্ষতা তথা নেটওয়ার্কিং বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। নারী উদ্যোক্তাদের উন্নয়নে সরকার সব সময় পাশে আছে বলে তিনি জানান। 
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল ইসলাম, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, গোপালগঞ্জ এবং জনাব নাঈম আহমেদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা, গোপালগঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ হাবিবুর রহমান রাসেল, সহকারী মহাব্যবস্থাপক, বিসিক জেলা কার্যালয়, গোপালগঞ্জ। এছাড়া বিসিক জেলা কার্যালয়ের আওতাধীন অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  জনসংখ্যানীতি ২০১২ যুগোপযোগী করার সিদ্ধান্ত নিয়েছে।  নতুন নীতিতে ২০৪১ থেকে ২০৬১ পর্যন্ত যে" ডেমোগ্রাফিক ডিভিডেন্ট " অব্যাহত থাকবে। জনসংখ্যাকে জনসম্পদে রুপান্তরে কর্মদক্ষতা সৃষ্টি ও উন্নয়ন এবং কর্মমুখী শিক্ষার প্রসারে গুরুত্বারোপ করা হচ্ছে। নারীদের এগিয়ে আসতে হবে সুন্দর সমাজ ও দেশ গড়ার জন্য।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ