ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে বিদায় ও পুরস্কার বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৫-২০২৪ দুপুর ১১:৪৬
নবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে সম্মান ৪র্থ বর্ষ ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণী  এবং বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়েছে। 
১৬ মে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় নবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্রী হোস্টেলের তত্ত্বাবধায়ক মোঃ হাবিবুল্লাহ এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ ডাঃ মোঃ মোজাহারুল ইসলাম তরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ আমিনুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষক সমিতির যুগ্ন সম্পাদক ও ছাত্রছাত্রী হোস্টেলের আহবায়ক মোঃ নিয়ামত আলী, নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ শাহ আলম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ৩ মোসাঃ নাজনীন ফাতেমা জিনিয়া সহ কলেজের অন্যান্য শিক্ষক ও হোসটেলের ছাত্রীরা উপস্থিত ছিলেন। কলেজের শিক্ষক মোঃ ফরাদ আলীর সঞ্চালনায়   
হোস্টেলের ছাত্রীদের বিদায় অনুষ্ঠানে স্মৃতিচারণ মুলক বক্তব্য দেন হোস্টেলর তত্ত্বাবধায়ক মোঃ হাবিবুল্লাহ। 
প্রধান অতিথির বক্তব্যে কলেজের প্রফেসর ডাঃ মোজাহারুল ইসলাম তরু হোস্টেলের সার্বিক উন্নয়নের বিষয়ে কথা বলেন তিনি। ছাত্রীদের উচ্চতর শিক্ষায় শিক্ষিত হয়ে পিতা মাতার ও প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করার পরামর্শ প্রদান করেন তিনি। বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে হোস্টেলের ছাত্রীদের মধ্যে ছিল বাধভাঙ্গা আনন্দ ও উল্লাস। ছাত্রীরা বৃহস্পতিবার দিনভর কাজ করে হোস্টেলের গেট থেকে শুরু করে পুরো হোস্টেল বিভিন্ন ধরনের আলপনা এঁকেছেন এবং বেলুন দিয়ে বর্ণিল সাজে সাজিয়েছে কলেজের হোস্টেলকে। অনুষ্ঠানে শেষে রাতের ভোজের আয়োজন ছিলো হোস্টেলে।

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা