বাংলাদেশে আবারো শুরু হচ্ছে বার্সা একাডেমির ট্রেনিং ক্যাম্প
ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’র (আইএসডি) ক্যাম্পাসে বার্সা একাডেমির নির্ধারিত কোচের সরাসরি তত্ত্বাবধানে টানা ২য় বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ট্রেনিং ক্যাম্প। ক্যাম্পটি আগামী ১৯-২৩ জুন অনুষ্ঠিত হবে। ফুটবল বিষয়ক এই প্রশিক্ষণ ক্যাম্পে আইএসডি’র পাশাপাশি অন্যান্য স্কুলের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে।
এফসি বার্সেলোনার প্রতিষ্ঠান বার্সা একাডেমি এর শিক্ষার্থীদের ফুটবলের মাধ্যমে কেবল খেলোয়াড় হওয়ার প্রশিক্ষণই দেয় না; একইসাথে, ভালো মানুষ হিসেবেও গড়ে তোলার চেষ্টা করে। এটি বার্সার তৈরি নিজস্ব পদ্ধতি দ্বারা অনুপ্রাণিত স্কুল মডেলের মাধ্যমে পরিচালিত হয়।
দক্ষতা উন্নয়ন, দলগত কাজ ও খেলোয়াড়সুলভ মানসিকতার ওপর গুরুত্ব দিয়ে তরুণ মেধাবীদের ফুটবলে দক্ষ ও আগ্রহী করে তোলার ক্ষেত্রে একটি প্রতিশ্রুতিশীল প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখছে আইএসডি’র বার্সা একাডেমি ফুটবল ট্রেনিং ক্যাম্প। এতে সমাদৃত বার্সা পদ্ধতি (বার্সা মেথডলজি) অবলম্বন করে অংশগ্রহণকারীদের জন্য প্রশিক্ষণ নিশ্চিত করবেন বার্সা একাডেমির কোঅর্ডিনেটর ফ্রানসেস্ক পুইগডোমিনেক ও কোচ হেক্টর আলবিনানা। কোচদের দক্ষতা ও নির্দেশনা অংশগ্রহণকারীদের জন্য সহায়ক হবে এবং এই অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকবে।
বার্সা একাডেমি ফুটবল ট্রেনিং ক্যাম্প সামগ্রিক উন্নয়নের ওপর গুরুত্ব দেয়, যেখানে প্রতিটি খেলোয়ারকে কেবল প্রায়োগিক দক্ষতা বাড়ালেই হবে না; পাশাপাশি দলগত কাজের গুরুত্ব, সততার সাথে খেলা (ফেয়ার প্লে) এবং খেলার প্রতি মর্যাদার বিষয়টিও শিখতে হয়। আইএসডি ও অন্যান্য স্কুলের ৬-১৭ বছর বয়সী আগ্রহী শিক্ষার্থীরা এই ক্যাম্পে অংশ নিতে পারবে। বয়সভিত্তিক ৩টি গ্রুপে সেশনগুলো আয়োজিত হবে - অনুর্ধ্ব ১১ বছর বয়সীদের জন্য সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, অনুর্ধ্ব ১৪ বছর বয়সীদের জন্য বেলা সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এবং অনুর্ধ্ব ১৮ বছর বয়সীদের জন্য বেলা সাড়ে ৩টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত।
ক্যাম্পের জন্য এখনই নিবন্ধন করা যাবে; নিবন্ধনের সুযোগ থাকবে আগামী ২১ মে পর্যন্ত। এ বিষয়ে অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে বিস্তারিত জানা যাবে। আইএসডি’র শিক্ষার্থীরা https://forms.gle/CuvBXERyWwdvAuZa6 এই লিঙ্ক থেকে ও আইএসডি বাদে অন্যান্য স্কুলের শিক্ষার্থীরা https://forms.gle/zv5rZDYUSdfg4xHD6 এই লিঙ্ক থেকে নিবন্ধন করতে পারবে।
Sunny / Sunny
রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম
লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে
কৃষি বাণিজ্য ও আগ্রোইকোলজি নিয়ে সার্ক কৃষি কেন্দ্রের দুই বই উন্মোচন
জবি ছাত্রদলের নতুন নেতৃত্বে এগিয়ে কে এম মাহমুদ হাসান
প্রশংসায় ভাসছেন পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক: জবিতে ৭ বিভাগে স্পেশাল ঈদ বাস সার্ভিস
পবিপ্রবিতে রেজিস্ট্রারকে ইউট্যাবের ব্যাখ্যাতলব
পবিপ্রবিতে রেজিস্ট্রারকে ইউট্যাবের ব্যাখ্যাতলব
পবিপ্রবিতে ডেপুটি রেজিস্ট্রারকে জিয়া পরিষদের ব্যাখ্যাতলব
নারী হেনস্তার অভিযোগে ৩ ঢাবি শিক্ষার্থী বহিষ্কার
পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে মেইন গেট নির্মাণে অনিয়ম, পিলারের কাঠামোগত ত্রুটি নিয়ে প্রশ্ন