ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নির্বাচনি আচরণ বিধি ও আইনশৃংখলা বিষয়ক মতবিনিময়


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৭-৫-২০২৪ দুপুর ৪:১৪

ঠাকুরগাঁওয়ে সদর ও রানীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট আইন, বিধি, নির্বাচনি আচরণবিধি, নির্বাচনের সার্বিক বিষয়াদি যথাযথ ও সঠিকভাবে প্রতিপালন, তদারকি এবং নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনি আচরণ বিধি ও আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  
অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ঠাকুরগাঁও রিটার্নিং অফিসারের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা নির্বাচন অফিসার মো: মঞ্জুরুল হাসান, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়তে হোসেন, ঠাকুরগাঁও সদর উপজেলার চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোশারুল ইসলাম সরকার, রানীশংকৈল উপজেলার চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী মো: সইদুল হক, মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মো: আব্দুল কাদের, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ।  

সভায় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জেলা পুলিশের কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসের কর্মকর্তাসহ নির্বাচনি আচরণবিধি ও আইনশৃংখলা বিষয়ের সাথে জড়িত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ৬ষ্ঠ ঠাকুরগাঁও সদর ও রানীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেশকিছু গরুত্বপুর্ন বিষয়ের উপরে আলোচনা করা হয় মতবিনিময় সভায়।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ