দুমকিতে কাপ প্রিচ মার্কার প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা, আহত-৫
পটুয়াখালীর দুমকিতে উপজেলা পরিষদ নির্বাচনে কাপ প্রিচ মার্কার প্রার্থী কাওসার আমিন হাওলাদার সহ তার সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাবিল হাওলা এলাকায় বেলা ২ টার সময় এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার বেলা ২ টার সময় উপজেলার মুরাদিয়ার ২ নং ওয়ার্ডের কাবিল হাওলা এলাকায় উপজেলা পরিষদ নির্বাচনে কাপ প্রিচ প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাওসার আমিন হাওলাদার বাদ জুম্মা স্থানীয় একটি মসজিদের মুসুল্লিদের সাথে সাক্ষাৎ করে ফেরার পথে আনারস প্রতীকের সমর্থকরা তার ব্যবহৃত গাড়ির উপর আঘাত করে। এতে গাড়ি থেকে নেমে তাদেরকে কারন জিজ্ঞেস করলে তারা অতর্কিত হামলা চালায়। এতে কাপ প্রিচ প্রতীকের প্রার্থী কাওসার আমিন ও এ্যাড.রিয়াজ (৩৫) ওলিউর রহমান (৩৩) ড্রাইভার বাবুল (২৫) সহ কয়েকজন সমর্থক আহত হয়।
এদিকে আনারস প্রতীকের এক সমর্থকের অডিও ক্লিপে শোনা যায় মাল্টা এদিক দিয়ে বের হবে সবাই রামদা,বগি নিয়ে আসো।
এ ব্যাপারে কাপ প্রিচ প্রতীকের প্রার্থী কাওসার আমিন হাওলাদার বলেন, আনারস প্রতীকের সমর্থকরা আমাকে খুন করার জন্য পরিকল্পিত ভাবে হামলা করেছেন।
আনারস প্রতীকের প্রার্থী মেহেদী হাসান মিজান হামলার বিষয়টি অস্বীকার করে বলেন,এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি। তাৎক্ষণিকভাবে আমিসহ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied