কামরুল ইসলাম মনোনয়নপত্র বৈধ প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার আদেশ
পটুয়াখালী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম বাকিবিল্লাহ্ শিকদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট।বুধবার (১৫ মে) সকালে বিচারপতি মো. ইকবাল কবির ও মো. আখতারুজ্জামানের যৌথ বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। একই সঙ্গে দ্রুত প্রার্থিতা ফিরিয়ে দিয়ে নির্বাচন করার জন্য রুল জারি করা হয়েছে।
জানা যায়, গত ৯ মে ২০২৪, বৃহস্পতিবার পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইচ চেয়ারম্যানপ্রার্থী কামরুল ইসলাম বাকিবিল্লাহ্ সিকদারের মনোনয়নপত্র আপিল শুনানিতে বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষ মোঃ নূর কুতুবুল আলম। এরপর কামরুল ইসলাম বাকিবিল্লাহ্ সিকদার মনোনয়নপত্র ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট কামরুল ইসলাম বাকিবিল্লাহ্ শিকদারের রিট আবেদন গ্রহণ করে আজ বুধবার রুল জারি করেন। তাই এখন আর কামরুল ইসলাম বাকিবিল্লাহ্ শিকদারের নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইলো না।
এ বিষয়ে কামরুল ইসলাম বাকিবিল্লাহ্ সিকদার বলেন, আমি আমার অধিকার ফিরে পেয়েছি। আমার সঙ্গে অন্যায় করা হয়েছিল। এখন ন্যায়বিচার পেয়েছি। জনগণ আগামী ২৯ মে আমাকে ভোট দিয়ে তাদের রায় দেবেন
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড