ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শেকৃবিসাসের নবনির্বাচিত সভাপতি আরাফাত,সম্পাদক ফরহাদ


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ১৮-৫-২০২৪ দুপুর ১১:৫৫

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) ১৪ তম কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি সিরাজউদ্দৌলা আরাফাত ও দৈনিক নয়া শতাব্দীর ফরহাদ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৭ মে) সমিতির কার্যালয়ে সদস্যদের ভোটে তারা নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেকৃবিসাসের সাবেক সভাপতি নিজামুল হক। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম চৌধুরী ও আহমেদ শাহরিয়ার অনিক। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি দৈনিক আজকের পত্রিকার আরাফাত রহমান অভি ও দৈনিক দেশ রূপান্তরের মো. এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মানবকণ্ঠের মো. শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক দৈনিক ইত্তেফাকের মো. আবু হানিফ, কোষাধ্যক্ষ দৈনিক প্রতিদিনের সংবাদের মো. আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক দৈনিক সমকালের কামরুল ইসলাম সজল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাগো নিউজের তাসনিম আহমেদ তানিম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ পোস্টের শেখ শোয়াইবুর রহমান, কর্মশালা ও যোগাযোগ বিষয়ক সম্পাদক চ্যানেল ২৪ এর প্রতিনিধি তাহিরুল হাসান ফাহিম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বার্তা ২৪ এর সিফাতুল্লাহ আমিন ও কার্যনির্বাহী সদস্য দৈনিক যুগান্তরের ইমরান খান, দ্যা বাংলাদেশ টুডের কায়েস ইবনে জুবায়ের এবং দৈনিক খোলা কাগজের মো. ছিয়াদ খান।

শেকৃবিসাসের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এমএসএম / এমএসএম

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু