সীতাকুণ্ডে হজ্ব প্রশিক্ষণ ও হাজ্বী সমাবেশ অনুষ্ঠিত
চট্টগ্রামের সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী জামান ইন্টারন্যাশনাল হজ্ব কাফেলা ট্রাভেল এণ্ড ট্যুারস্ এর আয়োজনে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও হাজ্বী সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মে) সকাল ৯টার সময় পৌরসভার উত্তর বাইপাস হাজেরা হ্যাভেন গার্ডেনে পবিত্র কোরআন তিলোয়াতের মধ্য দিয়ে এবারের হজ্ব কাফেলার প্রশিক্ষণ কর্মশালা ও হাজ্বী সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। জামান ইন্টারন্যাশনাল হজ্ব কাফেলা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নুরুজ্জামান এর সভাপতিত্বে ও সাদেক মাস্তান (রাঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সাদিকের সঞ্চলনায় অনুষ্ঠিত হজ্ব কাফেলা প্রশিক্ষণ কর্মশালা ও হাজ্বী সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সীতাকুণ্ড উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু, পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, হাফ চট্টগ্রাম অঞ্চলের চেয়ারম্যান আলহাজ্ব শাহআলম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সদস্য মাসুদ, সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনের সভাপতি গিয়াস উদ্দিন, মাওলানা আবুল কালাম আজাদ, আলহাজ্ব মাওলা আনোয়ার হোসেন, আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন, ফৌজদারহাট কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহআলম, আলহাজ্ব মাওলানা নুরুল আলম জিহাদী, সীতাকুণ্ড পৌরসদর দোকান মালিক সমিতির সভাপতি রেজাউল করিম বাহার, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, নুরুল আলম, আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা এ কে এম আবু তাহের বি এস সি, বায়তুল আমান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল হালিম হেলালী, আলহাজ্ব মাওলানা নুরুন নবী, মোঃ ইকরামুল হক, আলহাজ্ব একে এম মছিউদ্দৌলা। এবার সর্বমোট ৪২ জন মুসল্লি এ হজ্ব প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। হজ্বের বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক বিস্তারিত আলোচনা করেন জামান ইন্টারন্যাশনাল হজ্ব কাফেলা ও ট্রাভেল এন্ড ট্যুরস্ এর পরিচালক জিয়া উদ্দিন বাবুল। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ শাহাদাত হোসেন।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান