ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

চন্দ্রঘোনায় চোলাইমদ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৮-৫-২০২৪ দুপুর ৪:২৫
রাঙামাটির চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ দুই জন মাদক ব্যবসায়ীকে  গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধায় চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউপি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নাম কিলিমং মারমা(৩৮) এবং সিংমং মারমা (২৯)। 
 
চন্দ্রঘোনা থানা সূত্রে আরো জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) আনচারুল করিম এর সার্বিক তত্ত্বাবধানে এসআই পলাশ চন্দ্র রায়,সঙ্গীয় এএসআই জহিরুল ইসলাম খন্দকার, এএসআই মোঃ হানিফ সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে চোলাই মদ সহ তাদের গ্রেফতার করে।
 
এদিকে শনিবার (১৮ মে) আসামীদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সেইসাথে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনচারুল করিম নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু