ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খানসামায় আবারও ঝাল বেড়েছে কাঁচা মরিচের


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ১৮-৫-২০২৪ দুপুর ৪:৫৬

দিনাজপুরের খানসামায় ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে প্রতিনিয়তই বাড়ছে বিভিন্ন সবজির দাম। তবে ঝাঁল বেড়েছে কাঁচামরিচের। ‍বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে। এতে বিপাকে সাধারণ ক্রেতারা। গতবছরের আগস্ট মাসে দামের রেকর্ড করেছিল কাঁচা মরিচ। নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দাম তখন কেজিপ্রতি ২০০ টাকা ছাড়িয়েছিল। তবে এখন আবারও চোখ রাঙাচ্ছে এর ঝাল!

শনিবার (১৮ মে) উপজেলার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। সপ্তাহ ব্যবধানে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়ে গেছে।বেশ কিছুদিন ধরেই অস্থির দেশের রসুন, পেঁয়াজ, আলু, মুরগি ও মাছের বাজার। এবার এ তালিকায় নাম উঠাল কাঁচামরিচের। বাড়তি অন্যান্য সবজির দামও। 

সাধারণ ক্রেতারা বলেন, গরমের অজুহাত দিয়ে আবারও কাঁচামরিচের বাজার অস্থির করার চেষ্টা চলছে। বাজার করতে আসা আশরাফুল ইসলাম নামে এক ক্রেতা জানান, বিভিন্ন অজুহাতে বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। এ মরিচ কিছুদিন আগে কিনলাম ৪০ টাকা সেই মরিচ এখন ১০০ টাকা। গতবার বৃষ্টি আর এবার অজুহাত দেয়া হচ্ছে গরমের। তিনি আরও বলেন, আমরা সাধারণ মানুষ কোন দিকে যাব? অন্যান্য মশলা না হলেও তরকারি রান্না করা যায়। তবে কাঁচামরিচ ছাড়া তরকারি একেবারেই যায় না। যদিও শুকনা মরিচ দিয়ে রান্না করা যায়, কিন্তু সেই তরকারি তো ভাল লাগে না। তাই বাধ্য হয়েই বেশি দামে কিনছি।

বিক্রেতাদের দাবি, তীব্র গরমের কারণে গাছ মরে যাচ্ছে। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন; তাই বাড়ছে দাম।খানসামা বাজারের শাহিনুর ইসলাম নামে এক সবজি বিক্রেতা বলেন, প্রতিবছরের মতো এ বছরও বাড়ছে এর দাম। অন্যান্য বছর গরম ও ঝড়-বৃষ্টির কারণে হলেও এবার তীব্র গরমে মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। তাই কিছুটা সরবরাহ ঘাটতি হওয়ায় বাড়ছে দাম।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন