ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় ভাইস চেয়ারম্যান পদে লড়াই হবে সমানে সমান


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৯-৫-২০২৪ দুপুর ১:৩৭

৬ষ্ঠ উপজেলা নির্বাচনে সাটুরিয়ায় ভাইস চেয়ারম্যান পদে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৭জন। তবে মূল লড়াই হবে বর্তমান উপজেলা চেয়ারম্যান সাটুরিয়া উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা ও উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সোহেল রানা মল্লিকের সাথে। এমনটাই ধারণা করছেন ভোটাররা। ভোটাররা বলছেন এদের মধ্যে ভোটের লড়াই হবে সমানে সমান।

বর্তমান ভাইস চেয়ারম্যান আবুল বাশার বাদশা তালা চাবি ও বিএনপি সাবেক যুবদল নেতা সোহেল রানা মাইক প্রতীক নিয়ে মাঠ কাপাচ্ছেন। এবার উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মাঠে রয়েছেন। অপর পাঁচ জন হচ্ছেন সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বেলাল হোসেন চশমা মার্কা,অ্যাডভোকেট কামরুল হাসান খোকন টিউবওয়েল মার্কা,ফয়েজ আহমেদ টিয়া পাখি মার্কা, মাজেদুল ইসলাম উড়োজাহাজ মার্কা, ইসহাক বই প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করছেন।

বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অম্যান্য করে নির্বাচন করায় গত ১৪ মে সোহেল রানা মল্লিক কে দল থেকে বহিস্কার করা হয়।

এদিকে চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়ারম্যানের সাথে মহিলা ভাইস চেয়ারম্যানদের গণ সংযোগ জমে উঠেছে। সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন হাট বাজার, রাস্তা ঘাটে এবং গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচনী পোষ্টার, ফেষ্টুনে ছেয়ে গেছে। প্রার্থী নিজে, তাদের স্বজন ও সমর্থকদের টিম সরাসরি ভোট প্রচারণা ছাড়াও চলছে ডিজিটাল মাইকিং। এসব মাইকে বাহারি গান ও প্রতিশ্রুতি স্বম্বলিত মূলক চালাচ্ছেন প্রচারণা। অপরদিকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালাচ্ছেন প্রচারণা।

সোহেল রানা মল্লিক বলেন, আমি বিএনপির রাজনীতি করি সে কারণেই আমার এত জনপ্রিয়তা আমি নির্বাচনের আগে মানুষের নিকট গিয়ে তুমুল সারা পেয়েছি। ফলে আমি নির্বাচন চালিয়ে যাচ্ছি। আমি আশা করছি ভোটারদের অকুণ্ঠু ভোট পেয়ে নির্বাচিত হব এবং সাটুরিয়া বাসির জন্য ব্যতিক্রমী কাজ করে যাব।

বর্তমান পুরুষ ভাইস চেয়ারম্যান আবুল বাশার বাদশা বলেন, আমি বিগত সময়ে চেয়ারম্যান ছিলাম। আমি এবারও জয়ী হয়ে সাটুরিয়া উপজেলা বাসির ভালো কাজে অংশীদার থাকবো, ইনশাআল্লাহ। 

সাটুরিয়া উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন ভূঁইয়া বলেন, সাটুরিয়া উপজেলা ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ উপজেলায় পুরুষ ভোটার সংখ্যা রয়েছে ৭৬ হাজার ২ শত ২৫ জন এবং মহিলা ভোটার সংখ্যা রয়েছেন ৭৬ হাজার ৭২ ভোট। মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫২ হাজার ৩ শত ৪৭ ভোট। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী রয়েছেন। আগামী ২৯ মে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা