সাতক্ষীরা জেলা এসোসিয়েশন এর দ্বায়িত্বে দেলোয়ার, সাগর দে
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের ( SDSA) ২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি প্রকাশিত হয়েছে৷ উক্ত কমিটিতে সভাপতির দ্বায়িত্বে পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী দেলোয়ার, সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পেয়েছেন সিএসই বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সাগর দে।
আজ ১৯ মে রবিবার সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠন এর অফিসিয়াল প্যাডে সভাপতি, সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মন্ডলীদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি প্রকাশিত হয়।
দ্বায়িত্বপ্রাপ্ত সভাপতি দেলোয়ার বলেন, সাতক্ষীরা জেলা সংগঠনকে সুসংগঠিত ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করার চেষ্টা করবো। আগামী ১৫ দিনের মধ্যে পুনাঙ্গ কমিটি প্রকাশ করে সংগঠনকে গতিশীল করবো। ১ মাসের মধ্যে ইনশাআল্লাহ জমকালো অনুষ্ঠান করবো।
দ্বায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাগর দে বলেন, সাতক্ষীরা থেকে আগত সকল শিক্ষার্থীদের কল্যান এবং তাদের বিপদ আপদে পাশে থাকার চেষ্টা করবো। প্রত্যাশা করি, সাতক্ষীরা শিক্ষার্থী সংগঠনের সকলকে সাথে নিয়ে একই সুতোয় বেঁধে আমরা থাকবো।
উল্লেখ্য, প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের উক্ত কমিটি ৩ মাস মেয়াদে দেওয়া হল। আগামী ১৫ দিনের মধ্যে পুনাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য নির্দেশনা দেয়া হয়।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য