মধ্য রাত থেকে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ, কঠোর অবস্থানে নৌ পুলিশ
মাছের সুষ্ঠু প্রজনন ,উৎপাদন, সামুদ্রিক মৎস্য সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য বঙ্গোপসাগরে মধ্যরাত থেকে শুরু হচ্ছে সমুদ্রে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা। তাই সাগর থেকে জাল উঠিয়ে ক্ষোভ আর হতাশা নিয়ে তীরে ফিরতে শুরু করেছে জেলেরা।জেলেরা জানিয়েছেন, নিষেধাজ্ঞা আর বৈরী আবহাওয়ায় নাকাল তারা। একটানা মাছ ধরা বন্ধ থাকায় কর্মহীন জেলেদের পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ দিন কাটাতে হবে। ধারদেনায় জর্জরিত অনেকেই পেশা ছাড়তে বাধ্য হবে।
কেউ ঘাটে এসে নোঙর করেছে আবার কেউ তীরে ফেরার জন্য সমুদ্র থেকে রওনা হয়েছে। তবে বৈরী আবহাওয়া আর একের পর এক নিষেধাজ্ঞায় নাকাল সাগর উপকূলের জেলেরা। তাই তাদের চোখেমুখে হতাশার ছাপ। নিষেধাজ্ঞার আগে মাছ শিকার করে কিছু পুজি করে রাখবে, এবার তাও পারেনি বৈরী আবহাওয়ার কারণে। দীর্ঘ সময় বেকার কাটিয়ে ধার দেনায় জর্জরিত হয়ে পরেছেন অনেকে।
জেলেরা জানান, সামনের বর্ষায় ইলিশের ভরা মওসুম। সে সময়টাতেই থাকবে নিষেধাজ্ঞা। তাই নিষেধাজ্ঞার সময় কমিয়ে আনার দাবি তাদের।আলীপুর আড়ৎদার মালিক সমিতি সভাপতি আঃ জলিল বলেন, সরকার সমুদ্রে মাছের প্রজনন বৃদ্ধি ও জেলেদের স্বার্থে নিষেধাজ্ঞা দিচ্ছে। তবে সেটা যদি মৎস্য পেশাকে নিশ্চিহ্ন করে ফেলে তাহলে অতি সম্প্রতি এই পেশায় সংকট দেখা দিবে। এছাড়া বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন সময় এখনো থেকে দেড় মাস বাকি। তাই আমাদের দাবি এই ৬৫ দিনের অবরোধ একমাস পিছিয়ে দেওয়া মাছের প্রজননের সঠিক সময় দেওয়া হোক হোক।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন,নিষেধাজ্ঞার সময় যাতে অবৈধভাবে কেউ মাছ শিকার করতে না পারে সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী এবং মৎস্য বিভাগ যৌথভাবে কাজ করবে। কর্মহীন জেলেদের খাদ্য সহায়তা হিসেবে ৮৬ কেজি করে চাল বিতরণ করা হবে। কুয়াকাটা নৌ পুলিশের ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, কঠোর নজরদারি আরোপ করা হয়েছে যেন কোনো জেলে ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যেতে না পারে। এ সকল নৌ পুলিশ স্টেশন সমূহের কাছে সকল ফিশিং বোট ও ট্রলারের তথ্য রয়েছে এবং এই ট্রলারগুলো কোথায় অবস্থান করছে সেদিকেও দৃষ্টি রাখবে নৌ পুলিশ।সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বাড়াতে ২০ মে থেকে ২৩ জুলাই সমুদ্রে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। এসময় ইলিশ শিকার ও পরিবহন সম্পূর্ণ অবৈধ। সাগর পারের এ জেলায় ৭৫ হাজার নিবন্ধিত জেলে রয়েছে। এরমধ্যে সমুদ্রগামী নিবন্ধিত জেলের সংখ্যা ৪৯ হাজার।
এমএসএম / এমএসএম
ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০