ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

নওয়াপাড়া পৌর মেয়রের সুসজ্জিত নতুন অফিস উদ্বোধন


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২০-৫-২০২৪ দুপুর ১২:২৩

নওয়াপাড়া পৌর ভবণে পৌর মেয়রের সুসজ্জিত নতুন অফিসের উদ্বোধন করা হয়েছে। পৌর পরিষদের আয়োজনে গতকাল রবিবার দুপুরে পৌর ভবণের দ্বিতীয় তলায় অফিস উদ্বোধন উপলক্ষে ফিতা কাটা, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
নওয়াপাড়া পৌরসভার মেয়র ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্তর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদ্য যোগদান করা প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন, নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান মোল্যা, জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, পৌর কাউন্সিলর তানভীর হোসেন তানু, মোস্তফা কামাল, তালিম হোসেন, বিপুল শেখ, আলহাজ্ব মিজানুর রহমান, সরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া বেগম, শিরিনা খাতুন, পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পৌর মেয়রের নতুন অফিসের ফটকে ফিতা কাটা হয়। পরে অফিসের ভেতরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। শেষে পীরবাড়ী মাদরাসার শিক্ষক আলহাজ্ব হাফেজ আবু দাউদ কচি বিশেষ দোয়া পরিচালনা করেন

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান