ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে: আ.জ.ম. নাছির


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২০-৫-২০২৪ দুপুর ১:১৫

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক মেয়র, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিজেকেএস'র  সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম  নাছির উদ্দীন বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের  ভবিষ্যৎ তাই ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞানমনস্ক শিক্ষা ব্যবস্থার মধ্যদিয়ে আমাদের আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে। ফিলিস্তিনের শিশুদের প্রতি সংহতি  জানিয়ে তিনি বলেছেন, শিশুদের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হবে।  আল- হামিম  ইনস্টিটিউট নগরের বুকে অল্প সময়ে যে সুনাম অর্জন করেছে তা ধরে রাখতে হবে। 

সম্প্রতি নগরীর লেডিস ক্লাবে আইস ফ্যাক্টরি রোডস্থ আল- হামিম  ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্ণাঢ্য আয়োজনটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা  ও এস এ ফ্যামিলির চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়।সভাপতির বক্তব্যে মুহাম্মাদ  শাহ আলম বলেছেন,  মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য  আমরা আদর্শ নাগরিক তৈরি করার আন্দোলন শুরু করেছি সৃজনশীল শিক্ষার মাধ্যমে। ব্যবসা নয় বিবেকের দায়বদ্ধতা থেকেই এই প্রতিষ্ঠান তৈরি করেছি। আপনাদের আন্তরিক দোয়া ও ভালোবাসা থাকলে আগামীতে আমরা আরো নতুন প্রতিষ্ঠান করার উদ্যোগ নেব ইনশাআল্লাহ। 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম,  অধ্যাপক ডক্টর  নূর হোসেন, জিএম সাইদুর রহমান মিন্টু, প্রিন্সিপাল আরিফুল ইসলাম,  কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, সাবেক ছাত্রনেতা রফিকুল আলম সাজ্জি প্রমূখ।

জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে  বিভিন্ন ইভেন্টে বিজয়ী শতাধিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। 

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ