উত্তরায় ৯২ পিস ফেন্সিডিল বোতল উদ্ধার করলো ট্রাফিক সার্জেন্ট
রবিবার সন্ধ্যাকালীন সময়ে আব্দুল্লাহপুর উত্তরা ফিলিং স্টেশন এর সামনে থেকে সার্জেন্ট মোঃ সজিব হোসেন সঙ্গীয় ফোর্স ও উত্তরা পশ্চিম থানার সহযোগিতায় ৯২ পিস ফেন্সিডিল বোতল উদ্ধার করেন। সূত্রে জানা যায় সার্জেন্ট মোঃ সজিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উত্তরা আব্দুল্লাহপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডিউটি কালিন সময়ে কয়েকজন লোকের দৌড়ানো দেখে জৈনিক ব্যক্তির কাছ থেকে জানতে পারে একজন লোক কালো রঙের একটি ব্যাগ নিজ কাঁধ থেকে ফেলে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। তখন দায়িত্বরত সার্জেন্ট সজীব হোসেন সঙ্গীও ফোর্স কনস্টেবল সাইদুর সহ লোকজনের সহযোগিতায় উক্ত ব্যক্তিকে আটক করার সাথে সাথে ফেলে দেওয়া কালো ব্যাগটি উদ্ধার করে নিকটস্থ আব্দুল্লাহপুর ট্রাফিক বক্সে নিয়ে আসে। পরবর্তীতে উত্তরা পশ্চিম থানার সহযোগিতায় সকলের সম্মুখে কালো রঙের ব্যাগটি খোলা হলে ব্যাগটির মধ্যে থেকে ৯২ পিস ফেনসিডিল সদৃশ্য বোতল পাওয়া যায়। পরবর্তীতে ৯২ পিস ফেনসিডিল বোতলসহ আটককৃত ব্যক্তিকে উত্তরা পশ্চিম থানায় বুঝিয়ে দেওয়া হয়।
যানবাহন নিয়ন্ত্রণ ডিউটির পাশাপাশি এই রূপ কার্যক্রমের জন্য সার্জেন্ট মোঃ সজিব হোসেন এবং তার সঙ্গীও ফোর্সদের ধন্যবাদ জ্ঞাপন করেন ট্রাফিক উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নাবিদ কামাল শৈবাল পিপিএম-সেবা (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক)।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে