ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

তেঁতুলিয়া হাইওয়ে ওসির বিরুদ্ধে মাসোহারা আদায়ের অভিযোগ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২০-৫-২০২৪ দুপুর ৪:২২

পঞ্চগড়ের তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের বিরুদ্ধে মহাসড়কে যানবাহন থামিয়ে চাঁদাবাজি ও মাসোহারা আদায়ের ব্যাপক অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান,তেঁতুলিয়া,দশমাইল,পঞ্চগড়,কালান্দিগঞ্জ,জগদল,ভজনপুরসহ বিভিন্ন এলাকা থেকে প্রতিমাসে পিকআপ,ট্রাক,ট্রাক্টর বাঁশের গাড়ি,ভারতীয় চোরাকারবারির গরু উৎস থেকে প্রতিমাসে নির্ধারিত হারে টাকা পৌঁছে দিতে হয় হাইওয়ে পুলিশের ওসি জাকির হোসেনের হাতে।সময়মত টাকা না দিলে কারনে অকারনে মামলা,গাড়ি আটক করে থানায় নিয়ে যায়। বিভিন্ন ভাবে হয়রানি হতে হয় তাদের।সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানান তারা।

পঞ্চগড় পিকআপ মালিক সমিতির সাধারন সম্পাদক স্বপন জানান,প্রতি মাসে তারসহ স্বজনদের মোট ২০ টি গাড়ীর জন্য ২০০ টাকা হারে ৪ হাজার টাকা ওসির হাতে দেন।টাকা না দিলে বিভিন্নভাবে হয়রানির স্বীকার হতে হয় পুলিশের কাছে।

পিকআপ মালিক সমিতির সভাপতি আলাউদ্দিন বলেন,হিসাব করে বা মাসে কোন টাকা দেয়া হয়না।তবে অফিসের এ কাজ করবেন,ও কাজ করবেন ওসি বললে, তখন কিছু টাকা দেয়া হয়।দশমাইল এলাকার শরিফুল ইসলাম বলেন,প্রতি মাসে পাঁচটি ট্রাক্টরের জন্য ২ হাজার ৫০০ টাকা ওসির হাতে দেন।

বাবুল হোসেন জানান,প্রতিমাসে হাইওয়ে পুলিশকে টাকা না দিলেও বিভিন্ন অনুষ্ঠানের জন্য টাকা দিতে হয়।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাঁশ ব্যবসায়ী জানান,গ্রামের ছোট সড়কে ট্রাকে বাঁশ লোড করলে গাড়ি বের করতে খুবই ঝামেলা হয়।এজন্য মহাসড়কের পাশে ট্রাকে বাঁশ লোড দেই কিন্তু হাইওয়ে পুলিশকে টাকা না দিলে হয়রানি হতে হয়।পরে ব্যবসায়ীরা সবাই মিলে ওসির সাথে বসে আপোষ করে প্রতি গাড়ির জন্য  ১ হাজার টাকা করে দেওয়া হয়।
পঞ্চগড়ের কামাত পাড়া এলাকার ইয়াসিন আলী জানান,তিনি মোটরসাইকেল যোগে রোগী দেখতে গিয়েছিলেন ভজনপুর এলাকায়। রাতে ফিরার পথে জেমকন খাম্বা কোম্পানির সংলগ্ন এলাকায় হাইওয়ে পুলিশ গতিরোধ করে।হেলমেট গাড়ীর রেজিস্ট্রেশন ছিল কিন্তু ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৫ হাজার দুইশত টাকা মামলা দিবেন জানায় তারা।পরে দুই হাজার টাকা চান। শেষে ৭০০ টাকা দিতে হয়েছে পুলিশকে।

সড়কে যানবাহন থামিয়ে কাগজপত্র দেখার নামে সম্প্রতি টাকা নেওয়ার একটি ভিডিও প্রতিবেদকের হাতে আসে।যদিও ওই পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে অন্য এলাকায়।

তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো.জাকির হোসেন মোল্লা টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন, কিন্তু সরকারি বিভিন্ন অনুষ্ঠানের জন্য টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে