ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত


রাজশাহী ব্যুরো photo রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ২০-৫-২০২৪ দুপুর ৪:২৩

'টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ' প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মে) বিশ্ব মেট্রোলজি দিবস। সারাদেশের মতো রাজশাহীতে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)-এর রাজশাহী বিভাগীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় এবং মানুষের সেবা করা। সব ধর্মেই এর গুরুত্ব অপরিসীম। আমরা সেবা করতে গিয়ে অনেক সময় অধিক মুনাফার আশায় মানুষকে ওজন বা পরিমাপে কম দেই, যেটা চরম অপরাধ। মানুষ অনেক কষ্ট করে টাকা উপার্জন করে। সেই কষ্টের টাকা আমরা কোনোভাবেই বিনষ্ট হতে দেবো না।

ড. হুমায়ূন কবীর বলেন, ফল পরিপক্ক হওয়ার আগে নামিয়ে ফেলে মানব দেহের জন্য ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করে বাজারজাত করা হচ্ছে। এতে মানুষের চরম ক্ষতি হচ্ছে। এটা বিএসটিআই বা প্রশাসনের পক্ষে একাই নির্মূল করা সম্ভব নয়। আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে। আপনাদের বাড়ির আশেপাশে যদি এই ধরনের ঘটনা ঘটে তবে আমাদের জানান, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। 

তিনি বলেন, ফলে বা খাবারে রাসায়নিক ব্যবহারের ফলে এক দিকে যেমন পরিবেশ নষ্ট হচ্ছে অপর দিকে যে ব্যবহার করছে তার ইহকাল পরকাল সবই নষ্ট হচ্ছে। এ থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে।

এ সময় অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন অভিযোগ সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন বিভাগীয় তিনি ।

বিএসটিআই’র উপপরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে র‌্যাব-৫ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মুনীম ফেরদৌস, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ আরিফুল ইসলাম নাহিদ বক্তৃতা করেন। সভায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি

তিস্তার গ্রাসে বসতভিটা ,দিশেহারা নদীপাড়ের মানুষ

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা: ৯ বাংলাদেশি আটক

ঢাকায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নিরালা কোঅপারেটিভ হাউজিং সোসাইটির স্বঘোষিত সভাপতির বিরুদ্ধে কোর্টের আদেশ অমান্য করার অভিযোগ