চৌগাছায় ভোটের প্রস্তুতি সম্পন্ন
উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচন আজ ২১ মে শুরু হচ্ছে। ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনের সরঞ্জম। এবার নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে। ভোট যুদ্ধে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে আগেই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ায় এই পদে ভোট হচ্ছেনা।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. এম মোস্তানিছুর রহমান (প্রতীক মটরসাইকেল) ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস. এম হাবিবুর রহমান (প্রতীক আনারস) নির্বাচনে অংশ গ্রহন করেছেন।
ভাইস চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দিতায় আগেই নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা শামীম রেজা। তিনি বৈদ্যুতিক বাল্ব প্রতীকের প্রার্থী ছিলেন। তার প্রতিদ্বন্দি পৌর কাউন্সিলর সিদ্দিকুর রহমানের মনোনয়নপত্র বাতিল হওয়ার প্রেক্ষিতে আদালত এ সংক্রান্ত এক নির্দেশনা প্রদান করেন। প্রার্থী বাছাইয়ের দিন পৌর কাউন্সিলর থেকে পদত্যাগ না করায় প্রাথমিকভাবে সিদ্দিকুরর রহমানের প্রার্থিতা বাতিল হয়। পরবর্তীতে হাইকোর্টে রিট করলে চতুর্থ সপ্তাহের জন্য প্রার্থীতা ফিরে পান তিনি। তবে প্রার্থী শামীম রেজা ওই রায়ে সংক্ষুব্ধ হয়ে সুপ্রিমকোর্টের এপিলেট ডিভিশনে পিটিশন করেন। গত ১৫ মে পিটিশনের শুনানি শেষে আদালত সিদ্দিকুর রহমানের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। যার কপি স্থানীয় নির্বাচন অফিসে আসার পর শামীম রেজাকে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। ফলে ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ভোট হচ্ছেনা বলে জানিয়েছেন সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা।
নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে মাঠে আছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও নিহত যুবলীগ নেতা ইমামুল হাসান টুটুলের স্ত্রী আকলিমা খাতুন লাকি (প্রতীক কলস), যুব মহিলালীগের সাধারণ সম্পাদক নাছিমা খাতুন (প্রতীক হাঁস), বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন নাহার (প্রতীক বৈদ্যতিক পাখা), যুব মহিলালীগ নেত্রী কামরুন্নাহার শাহিন (প্রতীক ফুটবল) ও রিপা ইসলাম (প্রতীক প্রজাপতি)। নির্বাচনে ৭ জন প্রার্থীর মধ্যে সকলেই আওয়ামী ঘরনা থেকে ভোট যুদ্ধে অংশ গ্রহন করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সেলিম রেজা জানান, নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে উপজেলায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বর্তমানে উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভায় মোট ভোটার রয়েছে ১ লাখ ৯৯ হাজার ৪’শ ২৮। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১ হাজার ৬৫ ও মহিলা ভোটার ৯৮ হাজার ৩’শ ৬৮। মোট ভোট কেন্দ্র ৮১ ও বুতের সংখ্যা রয়েছে ৫’শ ৭৮টি।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য ২ প্লাটনের ৩৬ জন্য বিজিবি সদস্য, ৪’শ ৯৭ জন পুলিশ, ১৮ জন্য আনসার ভিডিপি সদস্য, ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ থাকবেন।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
Link Copied