ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ভাসুরের ছেলে কর্তৃক চাচিকে বটি দিয়ে হত্যা চেষ্টা


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২০-৫-২০২৪ দুপুর ৪:৪৮

চট্টগ্রামের সন্দ্বীপে চাচিকে বটি দিয়ে আঘাত করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে ভাসুরের ছেলের বিরুদ্ধে। উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর মিয়া সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটেছে।স্থানীয় লোকজন ও পরিবারের তথ্য মতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ভাসুরের ছেলে  ফরহাদ (১৮) আপন চাচিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেছে। ১৯ মে রবিবার সকাল ১০ টা ৩০ মিনিটে সন্তোষপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে নুর মিয়া পাঠোয়ারীর বাড়িতে  এ ঘটনা ঘটে। আহত ব্যাক্তির নাম পলি আকতার (২৫), তার স্বামী মোঃ রিপন ২ বছর যাবৎ  সৌদি আরব প্রবাসী।  ঘটনার সময় বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার কারণে পলির চিৎকার  লোকজনের কানে সে আওয়াজ পৌঁছাইনি। পরে ছোট বাচ্চা ও ঘরের বাকি সদস্যরা দেখার পর  স্থানীয়রা তাকে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ইয়াসিন আরাফাত জানান ধারালো অস্ত্র দিয়ে এ আঘাত করা হয়েছে, আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে অধিক  রক্তক্ষরনের কারনে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করেছি। বেলা ১ টার সময় সন্দ্বীপ থানা পুলিশ ঘটনার স্থলে গিয়ে প্রথমে  ফরহাদের পিতা বেলালকে জিজ্ঞাসাবাদের জন্য সন্দ্বীপ থানায় নিয়ে আসেন ।এরপর তথ্য নিয়ে স্থানীয় জনগনের সহযোগিতায় অভিযুক্ত আসামিকে ৬ নং ওয়ার্ড হতে  গ্রেপ্তার করেছে।

অন্যদিকে আহত পলিকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পর অস্ত্রোপচারের প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।২০ মে দুপূরের দিকে তার সফল অপারেশন হলেও অতিরিক্ত রক্তক্ষরনের কারনে রোগী এখনো শংকামুক্ত নয়। 

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  মোঃ কবির হোসেন বলেন ঘটনাটি শুনার সাথে সাথে আমি আমার ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছি।এলাকার স্থানীয় চেয়ারম্যান আমাদের সহযোগিতা করেছেন এ ব্যাপারে। আমরা ভিকটিমের শাশুড়ী ও আশপাশের মানুষ থেকে জানতে পেয়েছি ফরহাদ ছেলেটি বখাটে প্রকৃতির।বিভিন্ন সময়ে তার  চাচির  গায়ে হাত দেয়ার চেষ্টা করে,  অবশেষে ১৯ মে কু-প্রস্তাবের রাজি না হওয়ায় তাকে ধারালো অস্ত্র বটি দিয়ে চরম ভাবে আঘাত করে।তাতে রোগীর প্রচন্ড রক্তক্ষরন হয়।আমরা আসামীকে  গ্রেফতার করতে সক্ষম হয়েছি।এরপর হত্যা মামলায় তাকে কোর্টে প্রেরন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ