ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দোকান আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ী কে সুমন সর্দার এর আর্থিক সহযোগিতা


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ২০-৫-২০২৪ বিকাল ৫:৪২

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভাঙ্গা গ্রামে গতকাল রবিবার ভোরে বাবুল গাজীর চা বিক্রির দোকান আগুনে পুড়ে যাওয়ায়, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী কে আর্থিক সহযোগিতা করেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম আল মামুন সুমন।

সোমবার (২০ মে ২০২৪) দুপুরে বৃষ্টি উপেক্ষা করেই ছুটে যান চরভাঙ্গা গ্রামে আগুনে পুড়ে যাওয়া বাবুল গাজীর চা বিক্রির দোকান পরিদর্শনে, গিয়ে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী কে আর্থিক সহযোগিতা করেন এস এম আল মামুন সুমন।

এবিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুমন সর্দার বলেন, আমি হাইমচর উপজেলা সর্বস্তরের জনগণের পাশে ছিলাম এবং সব সময় থাকবো। চরভাঙ্গা গ্রামে চা বিক্রেতা বাবুল গাজীর দোকান আগুনে পুড়ে যাওয়ার খবর শুনার পরে আমার কাছে খুবই খারাপ লেগেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তাই আমি ব্যবসায়ের সাথে সাক্ষাৎ করতে আসি। আমার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে এই ব্যবসায়ীকে কিছু আর্থিক সহযোগিতা করলাম।  সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের সেবায় সব সময় নিয়োজিত থাকতে পারি।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি মহসিন পাটোয়ারী, উপজেলা প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক শরীফ মোঃ মাসুম বিল্লাহ, গাজীপুর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী হাসান হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান