রাত পেরোলেই রাণীশংকৈল উপজেলায় ভোটগ্রহণ
রাত পেরোলেই ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২১ মে) রাণীশংকৈল উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোট গ্রহনের জন্য উপজেলার ৬৬ টি কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের যাবতীয় সরঞ্জামি। এবং ভোটের দিন সকালে ভোট গ্রহণ শুরুর আগেই প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার পৌছে দেওয়া হবে।
আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচনী সরঞ্জাম প্রিজাইডিং কর্মকর্তার উপস্থিতিতে নির্ধারিত কেন্দ্রের দায়িত্বশীল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা সেসব মালামাল নিয়ে উপজেলার সব কেন্দ্রগুলোতে পৌঁছে দিয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে, নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা আপত্তিকর ঘটনা ঘটেনি।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রকিবুল হাসান বলেন, নির্বাচনের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়া, স্ট্রাইকিং ফোর্স হিসেবে তিন প্লাটুন বিজিবি ও র্যাবের টিম মাঠে থাকবে। রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, প্রতিটি ইউনিয়নে ১ জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ৮ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিবি টিম নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও আচরণবিধি প্রতিপালনের জন্য কাজ করবেন।
উল্লেখ্য, রাণীশংকৈল উপজেলায় ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভাসহ মোট ভোটার ১ লাখ ৮৩ হাজার ৩শ ৯১ জন। এর মধ্যে মোট পুরুষ ভোটারের সংখ্যা ৯৪ হাজার ২ শত ৮১ জন এবং মহিলা ভোটার ৮৯ হাজার ১ শত ১০ জন। উপজেলায় মোট ভোট কেন্দ্র ৬৬টি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি