গাইবান্ধায় বেলা বাড়ার সাথে বাড়ছে ভোটার উপস্থিতি
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গাইবান্ধা সদর, পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ, এই তিন উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায়। চলবে বিরতীহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত।
সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটার উপস্থিতি। গাইবান্ধা সদরের কাশিনাথ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র ও পলাশবাড়ি উপজেলার মাঠের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লক্ষ্য করা গেছে ভোটারের লাইন। তাবে পুরুষের তুলনায় নারী ভোটাদের উপস্থিতি বেশি।
তিন উপজেলায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ভোটগ্রহণ সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনে গাইবান্ধা সদর উপজেলার একটি পৌরসভা ও তেরটি ইউনিয়নে ১৬৩টি কেন্দ্রে ভোট-গ্রহণ শুরু হয়। এ উপজেলায় ৩ লাখ ৮৬ হাজার ৫৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সদরে আনারস প্রতীকে আব্দুল হামিদ মিয়া, দোয়াত-কলম প্রতীকে আমিনুর জামান রিংকু, ইস্তেকুর রহমান (কাপ-পিরিচ), নূর-এ-হাবীব টিটন (টেলিফোন), মকদুবর রহমান সরকার (হেলিকপ্টার), মাজেদুল ইসলাম রিবন (ঘোড়া) এবং শাহ্ আহসান হাবিব রাজিব মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে ৭জন, ভাইস-চেয়ারম্যান ৮ জন এবং নারী ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত পলাশবাড়ী উপজেলায় ৮৩টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এ উপজেলায় ২ লাখ ২৩ হাজার ২০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে এ.কে.এম মোকছেদ চৌধুরী বিদ্যুত, জরিদুল হক (কাপ-পিরিচ), তহিদুল আমিন মন্ডল সুমন (ঘোড়া), তৌহিদুল ইসলাম (দোয়াত-কলম), নাজিবুর রহমান (আনারস) ও শামিকুল ইসলাম সরকার (শালিক) প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
একই সাথে একটি পৌরসভা ও সতেরটি ইউনিয়ন নিয়ে গঠিত গোবিন্দগঞ্জ উপজেলার ১৭২টি কেন্দ্রে ভোট-গ্রহণ শুরু হয়। এ উপজেলায় ৪ লাখ ৪৫ হাজার ৮০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে আব্দুল লতিফ প্রধান ও শাকিল আকন্দ বুলবুল আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ বলেন, নির্বাচনে ৪৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৬ প্লাটুন বিজিবি, র্যাবের ৬টি টিমসহ প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১৩ জন আনসার সদস্য দ্বায়িত্ব পালন করছেন। এছাড়া তিন উপজেলায় ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে আছেন ।
এমএসএম / এমএসএম
রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম
ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত
চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস
বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত
নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ
ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল
বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩