আইআইইউসি আইন বিভাগের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর আইন বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান, আলোচনা সভা ও মানপত্র পাঠসহ নানা আয়জনের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবারব(২১ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আইন বিভাগের উদ্যোগে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির ভারপ্রাপ্ত ট্রেজারার অধ্যাপক ডক্টর মাহি উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির রেজিস্ট্রারার জনাব আ ফ ম আখতারুজ্জামান কায়সার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব ইফতেখার উদ্দিন এবং আইআইইউসি ফিমেল একাডেমিক জোনের কো অর্ডিনেটর মিসেড ফারহানা ইয়াসমিন চৌধুরী। গবেষণায় শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে অধ্যাপক ডক্টর মাহি উদ্দিন বলেন আইআইইউসির চরিত্র হল এই বিশ্ববিদ্যালয় আধুনিক ও গুণগত মানসম্পন্ন মানবসম্পদ তৈরিতে বদ্ধপরিকর। তোমরা স্বপ্ন দেখো, এমন স্বপ্ন দেখো, যা তোমাদের ঘুমাতে না দেয়। গরিব অসহায় বিচার প্রার্থীদের হারানো অধিকার ফিরিয়ে দিতে তোমরা একনিষ্ঠভাবে কাজ করে যাবে, তাহলেই তোমরা স্বপ্নের মতো বড় হবে, তোমাদের জীবনের লক্ষ্য অর্জিত হবে। বিশেষ অথিতির বক্তব্যে জনাব আ ফ ম আখতারুজ্জামান কায়সার বলেন, তোমরা এমন বিভাগে পড়তে এসেছ যার পদচারনা সকল ক্ষেত্রে রয়েছে, আইন এমন একটি প্রয়োগিক বিষয় যা পড়াশোনা করে সব জায়গায় বিচরণ করতে পারবে।
আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান জনাব মঞ্জুর হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় এর প্রক্টর জনাব ইফতেখার উদ্দিন, ফিমেল একাডেমিক জোনের কো- অর্ডিনেটর ফারহানা ইয়াসমিন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদায় সংবর্ধনা আয়োজক কমিটির আহ্বায়ক ও আইন বিভাগের সহকারী অধ্যাপিকা জনাবা ফয়জুন্নেসা তরু, আইন বিভাগের ফিমেল কো অর্ডিনেটর সুফিয়া খানম। অনুষ্ঠানে আইন বিভাগের সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক জনাব রিদওয়ান গনী, সহকারি প্রক্টর এডভোকেট মোঃ নাছির উদ্দিন, মিসেস তাসলিমা খানম, ডঃ মুহাম্মদ সাইফুল ইসলাম সহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আইন বিভাগের প্রভাষক মিসেস নুসরাত জাহানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী ফাতেমা নাজনীন ও মাইশা ফারজানা নাহিয়ান।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান