ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

রাজশাহীতে সামাদ, সান্টু ও শরিফ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত


রাজশাহী ব্যুরো photo রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ২২-৫-২০২৪ দুপুর ১২:২৩

দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া  রাজশাহীর তিন উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলার পুঠিয়া, দূর্গাপুর ও বাগমারা উপজেলায় ভোটগ্রহণ শেষ বেসরকারি ভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।

নির্বাচনে পুঠিয়ায় আব্দুস সামাদ মোল্লা, বাগমারায় জাকিরুল ইসলাম সান্টু ও দূর্গাপুরে শরিফুজ্জামান শরিফ বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।পুঠিয়া উপজেলায় আব্দুস সামাদ মোল্লা আনারস প্রতীকে ২৬ হাজার ৬ শত ৬৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহসানুল হক মাসুদ ঘোড়া প্রতীকে ২৩ হাজার ৬ শত ৭৯ ভোট পেয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আব্দুল মতিন মকুল ২৮ হাজার ১ শত ৭৬ ভোট পেয়ে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মৌসুমী রহমান বৈদ্যতিক ফ্যান প্রতীকে ২৬ হাজার ৯ শত ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

দূর্গাপুরে শফিফুজ্জামান শরিফ মোটর সাইকেল প্রতীকে ৪২ হাজার ১ শত ১৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মজিদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৭৩৭২ ভোট। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে কাদের মন্ডল  টিউবওয়েল প্রতীকে ৩৪ হাজার ৮২৪৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে ৩৩ হাজার ৮৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোসা.বানেছা বেগম। 

বাগমারায় জাকিরুল ইসলাম সান্টু ঘোড়া প্রতীকে ৪৮ হাজার ২৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক সরকার আনারস প্রতীকে ৪ হাজার ৩ শত ১৩ ভোট পেয়েছেন। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম শহিদ এবং কলস প্রতীকে কহিনুর বানু ৪২ হাজার ৬শত ৮০ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ৬ লাখ ৫২ হাজার ৯০৮ জন। মোট ভোট কেন্দ্র ছিলন২৬৭টি। এর মধ্যে বাগমারা উপজেলায় ১২২টি, পুঠিয়ায় ৭৮ ও দুর্গাপুরে ৬৭টি ভোট কেন্দ্র।  ২১ মে রাজশাহীর ওই তিন উপজেলায় সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। প্রথম দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।

এমএসএম / এমএসএম

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি

তিস্তার গ্রাসে বসতভিটা ,দিশেহারা নদীপাড়ের মানুষ

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা: ৯ বাংলাদেশি আটক

ঢাকায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নিরালা কোঅপারেটিভ হাউজিং সোসাইটির স্বঘোষিত সভাপতির বিরুদ্ধে কোর্টের আদেশ অমান্য করার অভিযোগ