শালিখায় উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা
ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর দ্বিতীয় ধাপের নির্বাচন মাগুরার শালিখা উপজেলায় কোন সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। মঙ্গলবার (২১মে) সকাল ৮থেকে বিকাল ৪পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে রাতে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী।
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে শালিখায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শ্যামল কুমার দে (আনারস) প্রতীক নিয়ে ৩১হাজার ১শ ৭৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম (মোটরসাইকেল) প্রতিকে ২৬হাজার ৭শ ৮৪ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সজীব আহমেদ (তালা) প্রতীকে ৩৫ হাজার ৭শ ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আশরাফুল ইসলাম (টিউবয়েল) প্রতিকে ২২হাজার ৫শ ৩৭ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা (ফুটবল) প্রতিকে ১৮ হাজার ১শ ১৮ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দীপ্তি গাঙ্গুলী (হাঁস) প্রতিকে ১৭হাজার ৩শ ২৫ ভোট পেয়েছেন। এছাড়া রিপনা রহমান (বৈদ্যুতিক পাখা) প্রতীকে ৯হাজার ৫শ ৭৪ ভোট, মোছাঃ আমেনা খাতুন (কলস) প্রতিকে ৮হাজার ৯শ ৮৯ ভোট, মোছাঃ শিলা জামান (প্রজাপতি) প্রতীকে ৪হাজার ৬শ ৪৩ ভোট পেয়েছে।
এমএসএম / এমএসএম
হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি
বারহাট্টায় কাল্ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা
মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’
হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন
শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১
জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ
নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ
রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক
জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ