কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন মো. মোক্তার হোসেন
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীক নিয়ে বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া কাশিয়ানী উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মো. জামিনুর রহমান জাপান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জিনাত রেহানা খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।গতকাল মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মো. রাশেদুজ্জামান তাদেরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
কাশিয়ানী উপজেলার ৭৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। এসব কেন্দ্রের ফলাফলে বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন দোয়াত কলম প্রতীক নিয়ে ৩২ হাজার ৫৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মুন্সি ফররুখ হোসাইন মিন্টু আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ১১২ ভোট। কাজী নুরুল আমিন তুহিন মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৫৫৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে জামিনুর রহমান জাপান উড়োজাহাজ প্রতীক নিয়ে ৩৬ হাজার ১৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দীনবন্ধু মন্ডল তালা প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ২১২ ভোট। আবুল কালাম আজাদ টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৯৭২ ভোট। সুলতান আহমেদ মোল্যা চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ১৬৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জিনাত রেহানা খান প্রজাপতি প্রতীক নিয়ে ২৭ হাজার ১৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সোহাগী রহমান মুক্তা পদ্ম ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৭৬১ ভোট। মোছা. শামচুন্নাহার হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৩৯৯ ভোট। তুলি আক্তার ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৩০৪ ভোট।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
Link Copied