পেট্রোলে পুড়িয়ে মারা খুনী মিজানুর গ্রেফতার
মোবাইল ফোনে প্রেম পরে হয় লাশ। এক স্ত্রীকে নৃশংস হত্যাকান্ডের ঘটনা এটি। গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন পূর্বাচল ২৪নং সেক্টরে স্বামী কর্তৃক স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে নৃশংস ভাবে হত্যা করেছে খুনী স্বামী মিজানুর রহমান সুমন (২৮) কে গ্রেফতার করেছে র্যাব-১ বলে প্রেস ব্রিফিং করেন, র্যাব-১ অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশতাক আহমেদ।
বুধবার র্যাব-১ এর কার্যালয়ে উক্ত বিষয়ে ব্রিফ্রিং কালে তিনি আরও বলেন, পাষন্ড হত্যাকারী সুমন পেশায় একজন ট্যাক্সি চালক। তার গ্রামের বাড়ি কুমিল্লা মুরাদ নগরে হলেও প্রথম স্ত্রী শিমু ও দেড় বছরের ছোট মেয়ে এবং মা সহ তুরাগ থানাধীন রানাভোলা নামক স্থানে ভাড়াটে হিসাবে বসবাস করলেও দেড়/দু’বছর পূর্বে গার্মেন্টস কর্মী বিলকিস(২৬)’কে তার বিয়ে করে নয়াপাড়া নামক স্থানে বাসা করে থাকতেন। উবারের গাড়ি চালিয়ে স্বল্প আয়ে তার দুটি সংসার চালানো সম্ভব হচ্ছিল না। দ্বিতীয় স্ত্রী বিলকিসের কাছ থেকে বেশী টাকা দাবি করা শুরু করলে উভয়ের মধ্যে তিক্ততা শুরু হলে এক পর্যায়ে হত্যাকারী সুমন তার দ্বিতীয় স্ত্রী বিলকিস কে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করে। গত ১৯ মে দুপুরের পর সুমন তাঁর স্ত্রী বিলকিস কে নিয়ে পূর্বাচলে ঘুরে বেড়ানোর ছলে বিকালে ২৪ নং সেক্টরে একটি জঙ্গল এলাকায় নিয়ে যায়। বিলকিস গাড়ি থেকে বের হলে তৎক্ষনাৎ সুমন পূর্বে ভরে রাখা বোতলের পেট্রোল বিলকিস এর গায়ে ছিটিয়ে দেয়ে আগুন জ্বালিয়ে দিয়ে হত্যাকারী সুমন গাড়ি নিয়ে দ্রুত সরে পড়ে। বিলকিস বাঁচার আকুতিতে জোরে জোরে চিৎকার করলে আশে পাশের লোকজন ছুটে আসে এবং বিলকিস কে একটি ড্রেনের মধ্য হতে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে শেখ হাসিনা বার্ন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন ২০ মে সকালের দিকে ভিকটিম মারা যায়। পরবর্তীতে এই হত্যাকান্ডের আসামী’কে আইনের আওতায় আনার জন্য র্যাব-১ এর আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করলে গত ২১ মে বিকালে গাজীপুর জেলার বাসন থানাধীন এলাকা থেকে আসামী মিজানুর রহমান সুমন(২৮)কে গ্রেফতার করে। এ হত্যাকান্ডের বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন