ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাই উপজেলা পরিষদ নির্বাচন

চেয়ারম্যান আব্দুল লতিফ,ভাইস চেয়ারম্যান জুয়েল রানা,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২২-৫-২০২৪ দুপুর ২:৫৩

৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে ঢাকার ধামরাইয়ে চেয়ারম্যান পদে ৪২হাজার ৯৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন (আনারস প্রতীকের) আব্দুল লতিফ,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের মোঃ খালেদ মাসুদ খান লাল্টু পেয়েছেন ৩৮হাজার ৬৩৩ ভোট। এছাড় ঘোড়া প্রতীকের মোহাদ্দেছ হোসেন পেয়েছেন ৩৫ হাজার ৭৩৭ ভোট, কৈ মাছ প্রতীকের আহম্মদ হোসেন পেয়েছেন ১৪ হাজার ৯৪৫ ভোট,হেলিকপ্টার প্রতীকের সুধীর চৌধুরী পেয়েছেন ৯ হাজার ৮৯৬ ভোট,দোয়াত কলম প্রতীকের এড. সোহানা জেসমিন মুক্তা পেয়েছেন ৪হাজার ৪৫৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে ৫২হাজার ৩০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন (বই প্রতীকের) জুয়েল রানা,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের মোঃ সিরাজ উদ্দিন পেয়েছেন ৪৪হাজার ৮৬০ ভোট। এছাড়া টিউবওয়েল প্রতীকের মোঃ হাফিজুর রহমান পেয়েছেন ১৯হাজার ৩০৬ ভোট,বৈদ্যুতিক বাল্ব প্রতীকের মোঃ আঃ রহমান খান পেয়েছেন ১৬হাজার ৪৮০ভোট,তালা প্রতীকের মোঃ ইমরান খান পেয়েছেন ৭হাজার ১৬ভোট,টিয়া প্রতীকের মোঃ শামিনুর রহমান পেয়েছেন ৪হাজার ৭৭৪ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৭হাজার ৫৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন (বৈদ্যুতিক পাখা প্রতীকের) আফরোজা আক্তার,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রজাপতি প্রতীকের আন্নিছা লাভলী পেয়েছেন ২৮হাজার ৪৯০ ভোট। এছাড়া হাঁস প্রতীকের সুরাইয়া আক্তার পেয়েছেন ২৭হাজার ১১১ভোট,কলস প্রতীকের খোদেজা খানম পেয়েছেন ১৭হাজার ৬৫২ভোট,ফুটবল প্রতীকের জয়া হোসেন পেয়েছেন ১১হাজার ৫৯৮ভোট।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে এগারো টার দিকে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ধামরাই উপজেলায় ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার রয়েছে ৩ লাখ ৬১ হাজার ১৪৭। ১৪৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন শেষ হয়।

এমএসএম / এমএসএম

বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানালেন শাশ্বতি ইসলাম সুষমা

বাঘায় নদীর বাঁধ রক্ষায় প্রশাসনের অভিযান, বালু ব্যবসায়ীদের সতর্কতা

রহমতপুরের লোহালিয়ায় রাজন শিকদারের গণসংযোগ

দুর্গাপূজার রঙে সাজছে নরসিংদী, ৩৬১ মণ্ডপে চলছে প্রস্তুতি

মাগুরায় ইয়াবার বড় চালান জব্দ, স্বামী-স্ত্রাসহ আটক ৩

কলাবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আরশাদ হোসেন অপুর

চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি

প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি

বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ