ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

রাজশাহীর তিন উপজেলায় চেয়ারম্যান হলেন যারা


রাজশাহী ব্যুরো photo রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ২২-৫-২০২৪ দুপুর ২:৫৫

দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া  রাজশাহীর তিন উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলার পুঠিয়া, দূর্গাপুর ও বাগমারা উপজেলায় ভোটগ্রহণ শেষে বেসরকারি ভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।

নির্বাচনে পুঠিয়ায় আব্দুস সামাদ মোল্লা, বাগমারায় জাকিরুল ইসলাম সান্টু ও দূর্গাপুরে শরিফুজ্জামান শরিফ বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পুঠিয়া উপজেলায় আব্দুস সামাদ মোল্লা আনারস প্রতীকে ২৬ হাজার ৬ শত ৬৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহসানুল হক মাসুদ ঘোড়া প্রতীকে ২৩ হাজার ৬ শত ৭৯ ভোট পেয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আব্দুল মতিন মুকুল ২৮ হাজার ১ শত ৭৬ ভোট পেয়ে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মৌসুমী রহমান বৈদ্যুতিক ফ্যান প্রতীকে ২৬ হাজার ৯ শত ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

দূর্গাপুরে শফিফুজ্জামান শরিফ মোটর সাইকেল প্রতীকে ৪২ হাজার ১ শত ১৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মজিদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৭৩৭২ ভোট। ভাইস চেয়ারম্যান পদে কাদের মন্ডল  টিউবওয়েল প্রতীকে ৩৩ হাজার ৭ শত ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে ৩৩ হাজার ৮ শত ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোসা.বানেছা বেগম। 

বাগমারায় জাকিরুল ইসলাম সান্টু ঘোড়া প্রতীকে ৪৮ হাজার ২৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক সরকার আনারস প্রতীকে ৪ হাজার ৩ শত ১৩ ভোট পেয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম শহিদ এবং কলস প্রতীকে কহিনুর বানু ৪২ হাজার ৬শত ৮০ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ৬ লাখ ৫২ হাজার ৯০৮ জন। মোট ভোট কেন্দ্র ছিল ২৬৭টি। এর মধ্যে বাগমারা উপজেলায় ১২২টি, পুঠিয়ায় ৭৮ ও দুর্গাপুরে ৬৭টি ভোট কেন্দ্র।  ২১ মে রাজশাহীর ওই তিন উপজেলায় সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। প্রথম দিকে বৃষ্টির কারনে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন