সীতাকুণ্ডে মাহিনুর শিপ ইয়ার্ডে শ্রমিক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরাতন স্ক্র্যাপ জাহাজে কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে মোহাম্মদ মুসলিম (৪৮) নামে এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৯টার সময় উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের মধ্য সোনাইছড়িস্থ শীতলপুর এলাকার বারআউলিয়া সমুদ্র উপকূলে অবস্থিত মাহিনুর শিপ রিসাইক্লিং লিঃ এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ মুসলিম ফেনী জেলার দাগনভূঞা থানার গনিপুর গ্রামের আবদুর রবের পুত্র। জানা যায়, পুরাতন জাহাজের উপর কার্টিং এর কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। মালিক পক্ষের অবহেলা ও নিরাপত্তাহীনতার কারণে ইয়ার্ডে বার বার দুর্ঘটনার শিকার হচ্ছে শ্রমিকরা। এর পরও মালিক পক্ষ কোন নিরাপত্তা জোরদার না করে শ্রমিকদের দিয়ে কাজ করে যাচ্ছে।
এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনর্চাজ(ওসি) কামাল উদ্দীন জানান, মাহিনুর নামের শীপ ইয়ার্ডে কাজ করার সময় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান