ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সাভার উপজেলা পরিষদে ইমতিয়াজ ও মনিকা নির্বাচিত


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২২-৫-২০২৪ দুপুর ৪:৩১

ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শুধুমাত্র ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। 

 মঙ্গলবার রাত ১২টার দিকে ভোট গণনা শেষে এ তথ্য নিশ্চিত করেন সাভার উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ।গতকাল ২১ মে মঙ্গলবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত  ভোট গ্রহণ সম্পন্ন হয়।সাভারে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিন জন।  ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইমতিয়াজ উদ্দিন চশমা নিয়ে ২৪ হাজার ৭৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ সাইদুল ইসলাম তালা প্রতিক পেয়েছেন ১৭ হাজার ৭৯০ ভোট। এ ছাড়া আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মোশাররফ খান টিউবওয়েল পেয়েছেন ২ হাজার ৭৭৫ ভোট। 

ভাইস চেয়ারম্যান পদে মোট ভোট পড়েছে ৪৬ হাজার ২৭৭টি, যা মোট ভোটারের ৫ দশমিক ১৪ শতাংশ। তার মধ্যে ভোট বাতিল হয়েছে ৯৬৮টি। মোট বৈধ ভোটের সংখ্যা ৪৫ হাজার ৩০৯।এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদেও তিনজন প্রার্থী ছিলেন। তাদের মধ্যে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটির সদস্য যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মরহুম আবু নাসিম পাভেল এর মেয়ে নাদিয়া নূর তনু তাঁর বাবার অসুস্থার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য মুল প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন দুই জন। তাঁদের মধ্যে ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের সহ-সভাপতি মনিকা আক্তার (কলস) ২৫ হাজার ১১৫ ভোট পেয়ে  ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি (ফুটবল) কে পরাজিত করে বিজয়ী হন। সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমী (ফুটবল) পেয়েছেন ৯ হাজার ৪৫ ভোট। এছাড়া অধ্যাপক নাদিয়া নুর তনু প্রজাপতি পেয়েছেন ৮ হাজার ৫১৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ভোট পড়েছে ৪৫ হাজার ৭৩১টি, যা মোট ভোটারের ৫ দশমিক ০৮ শতাংশ। এর মধ্যে ৩ হাজার ৫২টি ভোট বাতিল হওয়ায় মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ৪২ হাজার ৬৭৯।

এখানে উল্লেখ্য যে, সাভার উপজেলা ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এই উপজেলায় মোট ভোটার ৯ লাখ ৯১৫ জন। মোট ৩৪৮টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এমএসএম / এমএসএম

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান

রায়গঞ্জে তীব্র গরমে পথচারীদের জন্য টিউবওয়েল স্থাপন

বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ীতে হামলা, ভাংচুর, ৪ জনকে রক্তাক্ত জখম, থানায় মামলা

বরগুনায় এজলাসে আসামির হামলা, ৩ পুলিশ সদস্য আহত

জনপ্রতিনিধি নেই, তবু সন্ধ্যা পর্যন্ত চলছে দাপ্তরিক কার্যক্রম

তিতাস উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

বাকেরগঞ্জ পৌরসভায় পথ কুকুরকে জলাতঙ্ক টিকা কার্যক্রম শুরু

মনপুরায় ২৫২ পিস ইয়াবাসহ যুবক আটক