‘বাউফলে সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত’, এ বিজয় জনগণের
দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে এ বিজয় জনগণের এবং উপজেলা আওয়ামীলীগ সভাপতি আ.স.ম ফিরোজ এমপি'র বলে মন্তব্য করেছেন নব্য উপজেলা চেয়ারম্যান মোসারেফ হোসেন খান।
মঙ্গলবার (২১মে) ভোটের ফলাফল ঘোষণার পর একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
নব্য উপজেলা চেয়ারম্যান মোসারেফ হোসেন খান উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। তিনি আরও বলেন, "উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আমাকে ও আমার প্যানেলকে নির্বাচিত করেছে। এ বিজয়টা হচ্ছে জনগণের বিজয়"।
ভোটের ফলাফলে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে মোসারেফ হোসেন খান ৪২৩২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদার (ঘোড়া) পেয়েছেন ৩০১০১ ভোট।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আনিছুর রহমান (উড়োজাহাজ) ৫০৫০৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মাহামুদ রাহাত জামসেদ পেয়েছেন ৩৭৭১৪ ভোট এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী মরিয়ম বেগম নিসু (হাঁস প্রতীক) পেয়েছেন ৫০৩৭১ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঝর্না বেগম (প্রজাপতি) পেয়েছেন ৩৮৮৫২ ভোট। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। পরে ভোট গণনা শেষে রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী ফলাফল ঘোষনা করেন।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহীন শরীফ জানান, বাউফলে একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু ভোট অনুষ্ঠান করতে পেরে আমরা খুশি। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে শতকরা ৩১ ভাগ ভোটার ভোট দিয়েছেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার