সন্দ্বীপে গৃহহীন ২৪০ পরিবারের কাছে ঘরের চাবি হস্তান্তর
সন্দ্বীপে ২৪০ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের কাছে নবনির্মিত আশ্রয়ন প্রকল্পের ঘরের চাবি তুলে দেয়া হয়েছে। বুধবার বিকালে দীর্ঘাপাড় ইউনিয়নে আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে শহীদ জব্বার আশ্রায়ন প্রকল্পের এ ঘরগুলো আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিতা। এ উপলক্ষে প্রকল্প এলাকায় উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমার সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন- মাহফুজুর রহমান মিতা এমপি, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এস.এম আনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তাশফিক সিব্বাত উল্যা,দীর্ঘাপাড় ইউপি চেয়ারম্যান হাজী আবুল কাশেম প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা বলেন,জননেত্রী শেখ হাসিনা এ দেশের অসহায় গৃহহীন মানুষের মুখে হাসি ফোটাতে তাদের আবাসনের ব্যবস্থা করেছেন। এ সময় তিনি প্রকল্প এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুত সরবরাহ,প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থা সহ দীর্ঘাপাড়কে লোনা পানির হাত থেকে মুক্ত করতে বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেন।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা