ঢাকা শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে সার্বজনীন পেনশন স্কীম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৩-৫-২০২৪ দুপুর ৩:৪৯

খাগড়াছড়ি জেলার গুইমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সার্বজনীন পেনশন স্কীম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে ২০২৪ বৃহস্পতিবার সকাল ১০ টায় গুইমারা মডেল হাই স্কুল অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা। এসময় আরো উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক গুইমারা শাখার ম্যানেজার ইরফানুল হক, গুইমারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, উপজেলা কৃষি কর্মকর্তা মুজিবর রহমান, গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, মুসলিমপাড়া ২ প্রজেক্ট চেয়ারম্যান আবু তাহেরসহ উপস্থিত ছিলেন সরকার কর্তৃক বিভিন্ন উপকারভোগী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত সকলে বলেন, আগে পেনশন স্কিম বিষয়ে কিছুটা বিভ্রান্তি ছিল কিন্তু অবহিতকরণ সভার মাধ্যমে বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা পেয়েছি। আমরা শীঘ্রই এই পেনশন স্কিম গ্রহণ করবো। এই যুগান্তকারী উদ্যোগ নেয়ার জন্য আমরা প্রধানমন্ত্রীরকে ধন্যবাদ জানাই। 

এসময় বক্তারা বলেন, সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যৎ আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ইচ্ছা ও তার দূরদর্শী নেতৃত্বের বহিঃপ্রকাশ। এ সময় সবাইকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় যে ৪টি স্কিম রয়েছে তাতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল

বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী রাইসা হত্যা: বাবুগঞ্জে মামলা, প্রধান আসামি পলাতক

যানবাহনের চাপ বাড়ছে উত্তর অঞ্চলের মহাসড়কে

ঈদযাত্রায় বাড়তি ভাড়া বন্ধ করতে হবে" মাওলানা রফিকুল ইসলাম খাঁন

সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু