দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি'র উপর হামলার প্রধান আসামী আটক
কুষ্টিয়া দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাতীয় দৈনিক মানবকন্ঠ পত্রিকা ও চ্যানেল এস টিভির দৌলতপুর প্রতিনিধি আছানুল হক এর উপর সন্ত্রাসী হামলা মামলার প্রধান আসামী রিন্টু আলী কে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।
এ বিষয়ে আছানুল হক বলেন, গত ২০ শে মে রাত অনুমানিক ৮ টার পরে পেশাগত কাজ শেষ করে তাঁরাগুনিয়া বাজার থেকে দৌলতপুর উজেলার বাজারে অবস্থিত ওয়ালটন প্লাজায় আসার জন্য মোটরসাইকেল যোগে রওনা দেয়। স্বরুপপুর নাম স্থানে পৌছালে রিন্টু নামে একজন সন্ত্রাসী আমার গাড়ির গতিরোধ করে এবং বলে তুই সেই সাংবাদিক না? যার কারনে আমাকে সামান্য গাঁজা সহ পুলিশ ধরে ছাড়ছিল না। আজ পেয়েছি মার সালাকে বলে রিন্টু সহ আর বেশ কয়েকজন আমাকে মারধর করে। এবং টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নেই। পরে এলাকাবাসী ছুটে আসে এবং এলাকাবাসীর সাথে রিন্টু সন্ত্রাসীর বাহিনীর সাথে হাতাহাতী হয়। এলাকাবাসী তাদের হেফাজতে নিয়ে যায় আমাকে। পরে সহকামীরা ও পুলিশ গিয়ে উদ্ধার করে আমাকে। পরে স্থানীয় এলাকাবাসী আমার পক্ষ নেওয়ায় তাদের হুমকি ধামকি দেয়। এ বিষয়ে আমি দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ এজাহার দিয়েছি।
এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, সাংবাদিক আছানুলের উপর হামলার ঘটনায় লিখিত এজাহারের ভিত্তিতে মামলা হয়েছে এবং প্রধান আসামী রিন্টুকে ২৩ শে মে ভোর রাতে তার নিজ বাসা থেকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
এমএসএম / এমএসএম
টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা।
তারাগঞ্জে বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
কুড়িগ্রাম জেলায় ৭দিনব্যাপী মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্পের নানা আয়োজনের মাধ্যমে সমাপ্তি
বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ
মানসম্মত শিক্ষায় তারাগঞ্জে নতুন গতি: শ্রেণিকক্ষে ইউএনওর পাঠদান,বাড়ছে শিক্ষার মান
পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আসতে হবে : খুলনার ডিআইজি
প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ
শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল
পবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা
রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ
মোহনগঞ্জে সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের সরকার কাজ করছে: জেদ্দায় এমপি এনাম