ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

পবিপ্রবিতে ‘পাওয়ারিং দ্যা ফিউচার’ শীর্ষক সেমিনার


আনিসুর রহমান, পবিপ্রবি  photo আনিসুর রহমান, পবিপ্রবি
প্রকাশিত: ২৩-৫-২০২৪ দুপুর ৪:৪১

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)  মার্কেটিং বিভাগ কর্তৃক 'পাওয়ারিং দ্যা ফিউচার' শিরোনামে 'ওভারকামিং এনার্জি ক্রাইসিস উইথ সাসটেইনেবল সলিউশন' বিষয়ক আলোচনা সভা আয়োজিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়টির কৃষি কনফারেন্স কক্ষে এ আলোচনা সভার আয়োজন করে।উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডিন ও শক্তি উপদেষ্টা ( সিএবি) অধ্যাপক ড. শামসুল আলম, পবিপ্রবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার,  মার্কেটিং বিভাগের অধ্যাপক আফজাল হোসাইন, অধ্যাপক তৌফিকুল ইসলাম, অধ্যাপক ইমরানুল ইসলাম, সহকারী অধ্যাপক জাকারিয়া আরেফিন সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অধ্যাপক ড. শামসুল আলম তার আলোচনায় এনার্জেটিক এফিসিয়েন্সি এবং ইকোনমিক এফিসিয়েন্সি নিয়ে কথা বলার সময় বাংলাদেশের এনার্জি সেন্টার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করেন।উক্ত আলোচনায় তিনি শক্তির সাসটেইনেবল সলিউশন নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এ আলোচনা করার সময় তিনি বলেন, “এই সমস্যা সমাধানে এগ্রিকালচার, নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স, বিজনেস এডমিনিস্ট্রেশন, আইন বিভাগের শিক্ষার্থীদের ভূমিকা রয়েছে।”

উক্ত আলোচনায় তিনি ডলারের ব্যবহার হ্রাস করার জন্য জোর আহ্বান জানিয়েছেন। আলোচনা শেষে প্রশ্নোত্তর সভার আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ