ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে তাজিয়া মিছিল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৮-২০২১ দুপুর ১১:৫৯

পবিত্র আশুরা উপলক্ষে প্রতি বছর রাজধানীতে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল বের করা হয়। তবে এবার করোনা পরিস্থিতির কারণে তাজিয়া মিছিল বন্ধ ঘোষণা করা হয়। তারপরও নিষেধাজ্ঞার মধ্যেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি ছাড়াই রাস্তায় মিছিল বের করতে দেখা গেছে। শুক্রবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পুরানো ঢাকার ইমামবাড়া হোসেনি দালান থেকে মিছিলটি বের হয়ে চকবাজার, লালবাগ, আজিমপুর, নিউমার্কেট ও জিগাতলা বাসস্ট্যান্ডের দিকে যায়।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের ডিসি জসিম উদ্দিন মোল্লা বলেন, করোনার বিধিনিষেধের কারণে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল নিষিদ্ধ। আমরা এখন পর্যন্ত কোথাও তাজিয়া মিছিল বের হওয়ার কোনো খবর পাইনি। কোনোভাবেই তাজিয়া মিছিল বের করতে দেয়া হবে না। করোনার বিধিনিষেধ পরিপালনে কাজ করছে পুলিশ।

এদিকে রাজধানীর আজিমপুরে ইমামবাড়া থেকে বের হওয়া তাজিয়া মিছিলের ভিডিও ফুটেজে দেখা যায়, শতাধিক যুবক মিছিল নিয়ে বের হয়েছে। এছাড়া হোসেনি দালান এলাকায় সবাই জড়ো হয়ে মিছিল করার প্রস্তুতি নিচ্ছে। এ ব্যাপারে তিনি বলেন, ‍এ বিষয়ে এখনই ব্যবস্থা নেয়া হচ্ছে। 

করোনার প্রকোপ থেকে রক্ষা পেতে ১০ মুহররম তাজিয়া মিছিল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। হযরত মুহাম্মদের (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেনের (রা.) শহীদ হওয়ার স্মরণে প্রতি বছর শিয়া সম্প্রদায় এ তাজিয়া মিছিল বের করে থাকে। কিন্তু করোনার কারণে এবার সেটি বন্ধ থাকবে বলে গত মঙ্গলবার (১৭ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। কারবালার শোক স্মরণে প্রতি বছর আশুরার দিনে পুরান ঢাকার হোসেনি দালান থেকে বিশাল তাজিয়া মিছিল বের করা হয়।

করোনার কারণে গত বছরের মতো এবারো বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় ও স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালিত হবে। এদিন সরকারি ছুটি। তবে শুক্রবার হওয়ার এ ছুটির আমেজ তেমন থাকবে না।

পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।

উল্লেখ্য, হিজরি ৬১ সনের ১০ মহররম এই দিনে মহানবী হযরত মুহম্মদের (সা.) দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) এবং তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। এ ঘটনা স্মরণ করে বিশ্বমুসলিম যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে থাকে। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে তাদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে।

জামান / জামান

সিন্ডিকেটমুক্ত ও সদস্যবান্ধব আটাব গড়ার প্রত্যয়, গণতান্ত্রিক ফ্রন্টের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

ধোলাইপাড়-জুরাইনে রাজউকের অভিযান: ১২ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা

ম্যানহোলের ঢাকনা চুরি, মৃত্যুফাঁদে পরিণত সড়ক! দ্রুত ব্যবস্থা চায় এলাকাবাসী।

তেল ও চিনির গাড়িতে ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে পরিবহন মালিকদের মানববন্ধন

‎বিসমিল্লাহ ফলের আড়তকে কেন্দ্র করে ৫০ কোটি টাকা আত্মসাৎ ও চাঁদাবাজির অভিযোগ

মুসাফির সুফিয়ানা যাচ্ছে ওমানের আন্তর্জাতিক মঞ্চে

দায়িত্ব নেওয়ার আড়াই মাসেও গণমাধ্যমের মুখোমুখি হননি বিমানের এমডি, সাংবাদিকদের অসন্তোষ

রাজধানীর ভাটারা এলাকায় মাদকবিরোধী অভিযানে আটক ৪

বরিশাল বিভাগে এসএসসি ১৯৮৬ বাংলাদেশ'র দিনব্যাপী নৌ-বিহার

আওয়ামী লীগ আমলে ‘নির্দলীয়’ প্রত্যয়ন নেওয়া রোকন এবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী

অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয় ‎: মন্ত্রী-সচিবের নির্দেশ উপেক্ষিত, ঘুষ ছাড়া নড়ে না ফাইল

তারুণ্যের শপথ: মাদক ও আগামীর বাংলাদেশ নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত