ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে আ.স.ম ফিরোজ এমপি'র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৫-২০২৪ বিকাল ৫:২

পটুয়াখালীর বাউফলে আ.স.ম ফিরোজ এমপি'র সাথে সাংবাদিকদের বাউফল উপজেলা পরিষদ নির্বাচনোত্তর তৃনমুল আওয়ামীলীগ মনোনীত প্যানেল নির্বাচিত হওয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১০ ঘটিকায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সামসুল আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি,  দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সভাপতি আ.স.ম ফিরোজ এমপি। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং নির্বাচিত তৃনমুল আওয়ামী লীগ মনোনীত প্যানেলকে বলেন, দেশ ও জনগণের কল্যাণে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন ও উন্নত দেশ প্রতিষ্ঠার লক্ষে কাজ করতে হবে।

এ সময় বক্তব্য রাখেন, নব নির্বাচিত চেয়ারম্যান মো. মোসারেফ হোসেন খান, ভাইস চেয়ারম্যান মো. আনিচুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু।এ সময় নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয় দল মত নির্বিশেষে কাজ করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। 

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামীলীগ সভাপতি ইব্রাহিম ফারুকসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা